সর্বশেষ

আজ মহালয়া, দেবীপক্ষের শুভলগ্ন শুরু

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭
আজ মহালয়া, দেবীপক্ষের শুভলগ্ন শুরু

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ রবিবার। আজ থেকেই শুরু হলো দেবীপক্ষের। মহালয়া মানেই ভোরবেলা রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার আবহ, পূজার আগমনী সুর, আর মর্ত্যে দেবীর আগমনী বার্তা।

 

শাস্ত্র মতে, মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। পিতৃপক্ষের অবসান ঘটে এই দিনে এবং দেবীপক্ষের সূচনা হয়। অমাবস্যার পর প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। মহালয়া তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন। পুরাণ মতে, শিবের বর অনুযায়ী মানুষ বা দেবতা কেউ মহিষাসুরকে হত্যা করতে পারে না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে সৃষ্ট মহামায়া রূপিণী দেবী দুর্গাই নয় দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে বধ করেন।

 

মহালয়ার আরেকটি বিশেষ তাৎপর্য হলো পূর্বপুরুষ স্মরণ। এদিন পরলোকগত আত্মার শান্তি কামনায় পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। শাস্ত্র মতে, এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করলে সংসারের দুঃখ-বাধা দূর হয় এবং শান্তি আসে।

 

এ বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহালয়া অমাবস্যা তিথি শুরু হয়েছে শনিবার রাত ১২টা ১৮ মিনিটে এবং শেষ হয়েছে রবিবার রাত ১টা ২৪ মিনিটে। অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা শুরু হয় শনিবার রাত ১১টা ৫৩ মিনিটে এবং শেষ হয় রবিবার রাত ১২টা ২৩ মিনিটে।

 

রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে মহালয়া উপলক্ষে ভোর থেকেই শ্রীশ্রী চণ্ডীপাঠ, তর্পণ এবং বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে।

 

শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজা দিয়ে এবং সমাপ্তি ঘটবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। তবে পূজার মূল আনন্দধ্বনি শুরু হয় আজ থেকেই, মহালয়ার চণ্ডীপাঠ ও দেবীর আবাহনের মধ্য দিয়ে।

 

বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গা শুধু পূজিত দেবী নন, বরং অশুভ শক্তি বিনাশের প্রতীক। মহালয়া তাই শুধু এক ধর্মীয় তিথি নয়, বরং শারদীয় আনন্দের প্রথম দিন।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত