সর্বশেষ

নতুন ডিজিএফআই প্রধান কায়সার রশিদ চৌধুরী

সিজিএস, পিএসও সহ সেনাবাহিনীর একাধিক শীর্ষ পদে রদবদল

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
সিজিএস, পিএসও সহ সেনাবাহিনীর একাধিক শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরিবর্তনের আওতায় চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), জিওসি ও ডিজিএফআই মহাপরিচালকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে।

 

লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট করা হয়েছে। ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন আসছে। বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

বিতর্কিত ফাইভ জি প্রকল্পে ১০০ কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ

বিতর্কিত ফাইভ জি প্রকল্পে ১০০ কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ

এলডিসি উত্তরণ স্থগিতের আবেদনকে সমালোচনায় বিদ্ধ করলেন দেবপ্রিয় ভট্টাচার্য

‘ক্রাইসিস বাটন’ চেপেছে বিএনপি সরকার এলডিসি উত্তরণ স্থগিতের আবেদনকে সমালোচনায় বিদ্ধ করলেন দেবপ্রিয় ভট্টাচার্য

“আমি বরকতের রক্তাক্ত শরীর নিয়ে ছুটে যাচ্ছি ঢাকা মেডিকেলের দিকে”

মাহবুব রেজার সাথে সাক্ষাৎকারে মুর্তজা বশীর “আমি বরকতের রক্তাক্ত শরীর নিয়ে ছুটে যাচ্ছি ঢাকা মেডিকেলের দিকে”

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা বিএনপির

ব্রেকথ্রু নাকি আওয়ামী লীগই পথ দেখিয়েছিল? ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা বিএনপির

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে

বৃহস্পতিবার থেকে রোজা শুরু দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে

৬০ সদস্যের বিশাল মন্ত্রীপরিষদীয় কাঠামো গঠন করলেন তারেক রহমান

দায়িত্ব বণ্টনে চমক ৬০ সদস্যের বিশাল মন্ত্রীপরিষদীয় কাঠামো গঠন করলেন তারেক রহমান

চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন

চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন