সর্বশেষ

বদলাচ্ছে দীর্ঘদিনের রীতি

সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীসভার শপথ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮
সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীসভার শপথ

দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, খোলা আকাশের নিচে। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথও একই স্থানে নেওয়া হবে।

 

প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

 

প্রথা অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে সব সরকারই বঙ্গভবনে শপথ গ্রহণ করেছে। তবে এবার বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার তাদের পছন্দ অনুযায়ী সংসদ ভবন প্রাঙ্গণেই শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে দীর্ঘদিনের ঐতিহ্য থেকে সরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে তুলনামূলকভাবে আনুষ্ঠানিকতা কম থাকে। এতে বিশেষ আমন্ত্রণপত্র, কূটনৈতিক অতিথি আপ্যায়ন বা বৃহৎ আয়োজনের প্রয়োজন হয় না। তবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অত্যন্ত আনুষ্ঠানিক ও বহুমাত্রিক। দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ, প্রটোকল মেনে তাদের বসার ব্যবস্থা, আপ্যায়ন, এবং পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করানো—সব মিলিয়ে এটি একটি জটিল ও বৃহৎ আয়োজন।

 

আয়োজনে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেষ মুহূর্তে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় প্রস্তুতির নানা দিক নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। খোলা স্থানে আয়োজন হওয়ায় নিরাপত্তা, মঞ্চ প্রস্তুতি, অতিথি ব্যবস্থাপনা ও গণমাধ্যম কাভারেজ নিয়েও বাড়তি সমন্বয় প্রয়োজন হচ্ছে।

 

রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু এক ভিন্ন বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

দেশে মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে আর ১৫ দিন

সরকার নতুন মূল্য নির্ধারণে প্রস্তুত দেশে মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে আর ১৫ দিন

ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহত ৩৯৪: যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহত ৩৯৪: যাত্রী কল্যাণ সমিতি