সর্বশেষ

বিশ্বব্যাংকের প্রতিবেদন

দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ৬ কোটি ২০ লাখ মানুষ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০২:২৬
দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ৬ কোটি ২০ লাখ মানুষ

বাংলাদেশের প্রায় ছয় কোটি ২০ লাখ মানুষ যারা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তারা অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় যে কোনো সময় আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে; এ সময়ে দুই কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসে এবং ৯০ লাখ মানুষ অতি দারিদ্র্য থেকে উত্তরণ ঘটায়। তবে ২০১৬ সালের পর থেকে দারিদ্র্য হ্রাসের গতি কমে গেছে, এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধনী জনগোষ্ঠীকে বেশি সুবিধা দিচ্ছে, ফলে আয়বৈষম্য বাড়ছে।

 

বিশ্বব্যাংক জানিয়েছে, ওই সময়ে চরম দারিদ্র্য ১২.২ শতাংশ থেকে কমে ৫.৬ শতাংশে এবং মাঝারি দারিদ্র্য ৩৭.১ শতাংশ থেকে ১৮.৭ শতাংশে নেমে আসে। গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে কৃষিখাত, দারিদ্র্য কমাতে মুখ্য ভূমিকা রাখলেও শহরাঞ্চলে দারিদ্র্য হ্রাসের গতি উল্লেখযোগ্যভাবে কম।

 

বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জাঁ পেম বলেন, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু ঝুঁকি এবং কর্মসংস্থান সৃষ্টির ধীরগতির কারণে শ্রম আয়ে পতন ঘটেছে। দারিদ্র্য কমানোর জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি ছাড়া বিকল্প নেই বিশেষ করে নারী, যুবক এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য।

 

প্রতিবেদনে বলা হয়, উৎপাদনশীল খাতে কর্মসংস্থান স্থবির হয়ে পড়েছে, আর কম উৎপাদনশীল খাতে চাকরি বাড়ছে। নারীর বেকারত্ব সবচেয়ে বেশি, প্রতি পাঁচজন নারীর একজন বেকার, এবং প্রতি চারজন শিক্ষিত নারীর একজন শ্রমবাজারের বাইরে। তরুণ-তরুণীদের প্রায় অর্ধেকই কম মজুরিতে অনিরাপদ কাজে যুক্ত, যা দক্ষতা ও চাহিদার অসঙ্গতি নির্দেশ করে।

 

সামাজিক সুরক্ষা কর্মসূচির বণ্টনেও বৈষম্য লক্ষণীয়। ২০২২ সালে সুবিধাভোগীদের ৩৫ শতাংশই ধনী পরিবার, অথচ অতি দরিদ্রের অর্ধেকও সুবিধা পায়নি।

 

দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলায় প্রতিবেদনে চারটি নীতি-অগ্রাধিকার তুলে ধরা হয়েছে: উৎপাদনশীল খাতে কর্মসংস্থান বৃদ্ধি, দরিদ্রবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলা, আধুনিক শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করা।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত