সর্বশেষ

জনপ্রশাসনে বৃহৎ রদবদল

ওএসডি ৯ সচিবকে অবসরে পাঠাল অন্তর্বর্তী সরকার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৪:৪০
ওএসডি ৯ সচিবকে অবসরে পাঠাল অন্তর্বর্তী সরকার

ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন সময়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের ‘জনস্বার্থে অবসর’ দেওয়া হয়েছে।

 

অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ফরিদ উদ্দিন আহমদ, এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

 

সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী চাকরির ২৫ বছর পূর্ণ করলে সরকার ‘জনস্বার্থে প্রয়োজন মনে করলে’ কোনো কারণ না দেখিয়েই তাকে অবসরে পাঠাতে পারে। এই ধারা অনুসারেই নয়জন সচিবের অবসরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

সিনিয়র সচিব মনজুর হোসেন ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। মশিউর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন, পরে তাঁকে ওএসডি করা হয়। মো. সামসুল আরেফিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ছিলেন এবং পরবর্তীতে ওএসডি হন।


মো. আজিজুর রহমান ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব; তারও আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি-২) হিসেবে দায়িত্ব পালন করেন। মো. নূরুল আলম ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সেখান থেকে তাকেও ওএসডি করা হয়। ফরিদ উদ্দিন আহমেদ ওএসডি হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ছিলেন।

 

এ কে এম মতিউর রহমান ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে সচিব পদে পদোন্নতি পেলেও দুই দিনের মাথায় তাঁকে ওএসডি করা হয়। অন্যদিকে, শফিউল আজিম ছিলেন নির্বাচন কমিশন সচিব। গত বছরের ৩ ডিসেম্বর তাঁকে ওএসডি করা হয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অবসরের এই প্রক্রিয়া আইনসিদ্ধ এবং এটি প্রশাসনিক সংস্কারের অংশ। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই পদক্ষেপ ক্ষমতার পালাবদলের পর প্রশাসনে পুনর্গঠনের ইঙ্গিত বহন করছে।

সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি