সর্বশেষ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ নাকচ করল ভারত

প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৫, ০২:১৩
“ভারত প্রত্যাশা করে, বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ নাকচ করল ভারত

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে দেশটির সরকার অবগত নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বুধবার (২০ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভারতের মাটিতে থেকে অন্য কোনো দেশের স্বার্থবিরোধী রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি সরকার দেয় না।”

 

এর আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছিল যে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সেখান থেকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন এবং দলীয় অফিস ব্যবহার করছেন। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি অযাচিত ও ভিত্তিহীন।”

 

ভারতীয় মুখপাত্র আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “ভারত প্রত্যাশা করে, বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

 

ভারতীয় সরকারের এই প্রতিক্রিয়াকে ঢাকার কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে—যার মধ্যে অন্যতম ছিল, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ভূমিকা নিয়ে উদ্বেগ। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হলো, দিল্লি এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নয় এবং তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার