সর্বশেষ

রাজধানীতে ২৫৯ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৮
রাজধানীতে ২৫৯ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা

সারা দেশে এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ২৫৯টি পূজামণ্ডপ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, শনিবার বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয়েছে। আজ মহাষষ্ঠী, আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী পালিত হবে। বিজয়ার দিন বেলা ৩টায় ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা বের করা হবে।

 

গত শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজার শান্তিপূর্ণ আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২২ দফা নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশনায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রনেতাদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে—২ অক্টোবর সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। এছাড়া উচ্চ শব্দে মাইক বাজানো, পিএসেট-আতশবাজি ও পটকার ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ভক্তিমূলক সংগীত ছাড়া অন্য কোনো গান না বাজানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

 

ইভটিজিং বা ছিনতাইয়ের মতো ঘটনায় কাউকে আইন নিজের হাতে না তুলে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। গুজবে বিভ্রান্ত না হয়ে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেলকে জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত