সর্বশেষ

ফেব্রুয়ারিতে নির্বাচন ও রোজা, তাই অমর একুশে বইমেলা ডিসেম্বরে; বাংলা একাডেমির সিদ্ধান্ত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯
ফেব্রুয়ারিতে নির্বাচন ও রোজা, তাই অমর একুশে বইমেলা ডিসেম্বরে; বাংলা একাডেমির সিদ্ধান্ত
একুশে বইমেলা

অমর একুশে বইমেলা এবার আগেভাগেই শুরু হচ্ছে। বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের বইমেলা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলা একাডেমি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের সময়সীমা বিবেচনায় নিয়ে বইমেলার সময়সূচি আগাম নির্ধারণ করা হয়েছে। সাধারণত ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হলেও এবার তা ডিসেম্বর-জানুয়ারিতে সরিয়ে আনা হয়েছে।

 

এর আগে বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার সময় নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

 

সভায় বইমেলার সময়সূচি পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, নির্বাচন ও রমজানের কারণে ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা দেখা দিতে পারে। তাই আগাম প্রস্তুতি নিয়ে ডিসেম্বরেই মেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলা একাডেমি জানিয়েছে, এবারের মেলায় প্রকাশকদের জন্য স্টল বরাদ্দ, বই প্রকাশ, সাংস্কৃতিক আয়োজন ও পাঠক-লেখক সংযোগের বিষয়গুলো আগেভাগেই পরিকল্পনা করা হবে। মেলার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

 

প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, আগাম মেলা আয়োজনের ফলে পাঠক-লেখকের অংশগ্রহণ আরও বাড়বে এবং বই বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত