সর্বশেষ

নাফ নদে আরাকান আর্মির দৌরাত্ম্য

শত শত জেলে অপহৃত, সীমান্তে নতুন করে আতঙ্ক

জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৫:০০
শত শত জেলে অপহৃত, সীমান্তে নতুন করে আতঙ্ক

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাফ নদ আজ আতঙ্কের প্রতীক। প্রতিদিন জীবিকার তাগিদে এ নদে নামতে হয় বাংলাদেশি জেলেদের। কিন্তু দিন শেষে অনেকেই আর ঘরে ফিরতে পারছেন না। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি সীমা লঙ্ঘনের অজুহাতে নিয়মিতভাবে তাদের ধরে নিয়ে যাচ্ছে। এতে সীমান্তবর্তী পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, ৫ থেকে ২৮ আগস্টের মধ্যে ২৩ দিনে অন্তত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ১৭ আগস্ট ৯ জন, ২৩ আগস্ট ১২ জন, ২৪ আগস্ট ১৪ জন, ২৫ আগস্ট ৭ জন এবং ২৬ আগস্ট আরও ১৩ জনকে অপহরণ করা হয়। ৩০ সেপ্টেম্বর দুটি ট্রলারসহ আরও ১৪ জেলে আটক হয়। এর আগে ১২ সেপ্টেম্বর ৫টি ট্রলার থেকে ৪০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় তারা। যদিও একটি ট্রলারের ১৭ জন জেলে পালিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে তাদের হাতে অন্তত ১১৪ জন জেলে বন্দি রয়েছে। এছাড়া ১৯টি ট্রলারও আটক করা হয়েছে। এর আগে জুন পর্যন্ত প্রায় ১৬৫ জন জেলে অপহৃত হয়েছিল। কূটনৈতিক প্রচেষ্টায় কিছু মুক্তি পেলেও এখনো বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

 

সীমান্তবাসীর প্রশ্ন—এভাবে আর কতদিন চলবে? ইতিহাসে এর আগেও নাফ নদকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। ২০০০ সালে মিয়ানমার সেনাদের আগ্রাসী ভূমিকায় ‘নাফ যুদ্ধ’ সংঘটিত হয়, যেখানে বাংলাদেশ সেনারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং মিয়ানমারকে পিছু হটতে বাধ্য করেছিল। এখন যখন একের পর এক জেলে অপহৃত হচ্ছে, তখন অনেকেই প্রশ্ন তুলছেন—শুধু কূটনৈতিক প্রতিবাদে কি সমস্যার সমাধান সম্ভব? নাকি অতীতের মতো এবারও কঠোর বার্তা দিতে হবে?

 

বিশ্লেষকরা বলছেন, নাফ নদকে ঘিরে আরাকান আর্মির কর্মকাণ্ড শুধু সীমান্ত সমস্যা নয়; এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকা সত্ত্বেও তারা কার্যত একটি ‘গোপন নিষেধাজ্ঞা’ জারি করেছে। রাখাইন রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই তারা জেলেদের টার্গেট করছে।

 

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির বলেন, “বেশির ভাগ জেলে মাছ ধরতে গিয়ে ভাটার সময় মিয়ানমারের সীমানায় ঢুকে যায়, তখনই তাদের আটক করা হয়। তবে বাংলাদেশের জলসীমায় আরাকান আর্মি এসে কাউকে ধরে নিয়ে যাবে, তা হতে দেব না।”

 

কক্সবাজার রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন জানান, “আরাকান আর্মি সরাসরি মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে কারণ মিয়ানমারে এখন কার্যত কোনো সরকার নেই। তারপরও আমরা চেষ্টা চালাচ্ছি যাতে বাংলাদেশের জেলেদের ফেরত আনা যায়।”

 

বিশেষজ্ঞদের মতে, সীমান্তে এই পরিস্থিতি শুধু মানবিক নয়, কূটনৈতিক ও সামরিক নিরাপত্তার জন্যও বড় সংকেত। এখনই কূটনৈতিক চাপ বৃদ্ধি, সীমান্ত পাহারা জোরদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা না চাইলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

 

নাফ নদ, যে নদ একসময় বাংলাদেশের গৌরবগাথা লিখেছিল, আজ হয়ে উঠেছে শঙ্কা আর অনিশ্চয়তার প্রতীক। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত