সর্বশেষ

ভারতবিরোধী স্লোগানের সরকারই দ্বিগুণ দামে ভারতীয় কোম্পানিকে দিল মেট্রোরেলের কাজ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৪
ভারতবিরোধী স্লোগানের সরকারই দ্বিগুণ দামে ভারতীয় কোম্পানিকে দিল মেট্রোরেলের কাজ

ভারতবিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের সময়েই কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের একটি বড় চুক্তি গেল ভারতীয় কোম্পানি লারসন অ্যান্ড টুব্রোর হাতে এবং তা প্রাথমিক বরাদ্দের প্রায় দ্বিগুণ মূল্যে।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) ‘ইলেকট্রোমেকানিক্যাল’ খাতে প্রাথমিকভাবে ২৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু দরপত্রের পর ভারতীয় প্রতিষ্ঠানটি একই কাজের জন্য দাবি করে প্রায় ৬৫০ কোটি টাকা। দীর্ঘ দর-কষাকষির পর অবশেষে ৪৬৫ কোটি টাকায় চুক্তি চূড়ান্ত হয়।

 

প্রকল্পের কর্মকর্তারা জানান, এই অংশের অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), এবং তাদের চুক্তি অনুযায়ী নির্দিষ্ট তালিকাভুক্ত ঠিকাদারদের মাধ্যমেই কাজ করতে হয়। অর্থাৎ দেশীয় কোনো প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার নিয়মগত সুযোগ ছিল না।

 

সদ্য বিদায়ী প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, “২০২২ সালের ডলার মূল্যে কাজের আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ২৭৪ কোটি টাকা। কিন্তু ডলারের দাম ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যয়ও সমন্বয় করতে হয়েছে।”

 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ঠিকাদার যা দাবি করেছিল, তার থেকে ৩০-৪০ শতাংশ কম দামে কাজ করানো সম্ভব হয়েছে।”

নতুন চুক্তির আওতায় কমলাপুর অংশে বৈদ্যুতিক ব্যবস্থা, এসকালেটর, লিফট, সিসিটিভি, মনিটর ও সিগন্যাল টেলিকমিউনিকেশনসহ টেকনিক্যাল কাজ করবে লারসন অ্যান্ড টুব্রো।

 

তবে বরাদ্দের চেয়ে প্রায় ৭০ শতাংশ বেশি মূল্যে কাজ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, যে সরকার ভারতবিরোধিতার ওপর রাজনৈতিক অবস্থান দাঁড় করিয়ে ক্ষমতায় রয়েছে, সেই সরকারই এখন দ্বিগুণ দামে ভারতীয় প্রতিষ্ঠানকে বড় প্রকল্পের কাজ দিচ্ছে কেন?

 

একজন মেট্রোরেল ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, “যে সরকার ভারতীয় প্রভাবের সমালোচনা করে ক্ষমতা পোক্ত করেছে, তারাই এখন ভারতীয় কোম্পানিকে অতিরিক্ত দামে কাজ দিচ্ছে, এটা কি কেবল কাকতালীয়?”

 

অন্যদিকে, পূর্ববর্তী সরকারের সময় মেট্রোরেলের খরচ নিয়ে যেভাবে ‘অপচয়ের’ অভিযোগ তোলা হয়েছিল, সেই প্রেক্ষাপটে এই ব্যয়বৃদ্ধি নতুন বিতর্ক তৈরি করেছে।

 

সমালোচকদের মতে, এই ঘটনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষিত অবস্থান ও বাস্তব নীতির মধ্যে একটি স্পষ্ট বৈপরীত্য প্রকাশ পেয়েছে। যদিও সরকার ও প্রকল্প কর্তৃপক্ষ বলছে এটি কেবল ডলার মূল্য ও আমদানি খরচের প্রভাব; তবে জনমনে তৈরি হওয়া সংশয় তারা উড়িয়ে দিতে পারছে না।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ