সর্বশেষ

খাদ্য মজুত নেমে আপৎকালীন সীমায়, আমদানির চাপে টান পড়ছে অর্থনীতিতে

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ২২:১৩
খাদ্য মজুত নেমে আপৎকালীন সীমায়, আমদানির চাপে টান পড়ছে অর্থনীতিতে

সরকারের খাদ্য মজুত দ্রুত কমে যাচ্ছে। আগস্টে ২২ লাখ মেট্রিক টন মজুতের রেকর্ড গড়ার পর দুই মাসের ব্যবধানে তা নেমে এসেছে ১৪ লাখ ১ হাজার মেট্রিক টনে। এর মধ্যে চাল রয়েছে ১৩ লাখ ৪৬ হাজার এবং গম মাত্র ৫৩ হাজার ৫০৪ মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয়ের ২৩ অক্টোবরের তথ্য অনুযায়ী, এই পরিমাণ মজুত আপৎকালীন সীমার কাছাকাছি, যা ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন হিসেবে নিরাপদ ধরা হয়।

 

বিশেষজ্ঞরা বলছেন, সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, খাদ্যবান্ধব কর্মসূচি ও রেশনিংয়ে চাল সরবরাহ বাড়ায় মজুত কমেছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ইতিমধ্যে এসেছে। আরও তিনটি দেশের সঙ্গে আমদানি নিয়ে আলোচনা চলছে।

 

নিম্ন আয়ের মানুষের জন্য ১৭ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে, যেখানে এবার ৫৫ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওএমএসসহ অন্যান্য কর্মসূচিতে প্রতি মাসে প্রায় ৩ লাখ মেট্রিক টন খাদ্য বিতরণ হচ্ছে। নভেম্বরে আরও ৩ লাখ মেট্রিক টন বিতরণ হবে। তবে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আমন মৌসুমে সংগ্রহ খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ কৃষকরা ধান মজুত করে রাখেন।

 

চলতি অর্থবছরে খাদ্য আমদানি আশানুরূপ হয়নি। ১ জুলাই থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে ১৪.৮৭ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি হয়েছে, যার মধ্যে সরকারি খাতে এসেছে মাত্র ৯৩ হাজার মেট্রিক টন। বাকি প্রায় ১৪ লাখ মেট্রিক টন এসেছে বেসরকারি খাত থেকে, যা সরকারি মজুতে প্রভাব ফেলছে না। গত অর্থবছরে সরকার ১৩ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করেছিল। এবার সেই পরিমাণ পূরণ করতে হলে আগামী আট মাসে আরও ১২ লাখ মেট্রিক টন আমদানি করতে হবে।

 

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে ১৭ লাখ মেট্রিক টন। আমন মৌসুমেও সংগ্রহ কম হওয়ার আশঙ্কা থাকায় আমদানির ওপর জোর দেওয়া হচ্ছে।

 

সিপিডির সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, “মজুত দ্রুত না বাড়ালে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। চালের দাম বাড়লে ওএমএস কর্মসূচি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। দুর্যোগ মোকাবেলায় জরুরি ভিত্তিতে চাল ও গমের মজুত বাড়ানো প্রয়োজন।”

সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি