সর্বশেষ

বাংলাদেশের বন্ধু ও কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
বাংলাদেশের বন্ধু ও কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশ্বস্ত কণ্ঠ, প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির সাবেক দক্ষিণ এশিয়া সংবাদদাতা স্যার মার্ক টালি আর নেই। রোববার দুপুরে ভারতের নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর।

 

বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, মার্ক টালির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও খ্যাতিমান সাংবাদিক সতীশ জ্যাকব। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। সেই উত্তাল সময়ে বিবিসি রেডিওতে তার নিয়মিত প্রতিবেদন ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর দমন-পীড়ন, গণহত্যা ও বাঙালির মানবিক বিপর্যয়ের অন্যতম প্রধান আন্তর্জাতিক দলিল। 

 

দেশের ভেতরে রেডিওতে তার কণ্ঠ শোনার জন্য অধীর অপেক্ষায় থাকত সাধারণ মানুষ। তার রিপোর্টের মাধ্যমেই বিশ্বের নানা প্রান্ত জানতে পারে পূর্ব পাকিস্তানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র।

 

মুক্তিযুদ্ধের সময় নিরপেক্ষ, সাহসী ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্ক টালি। তার প্রতিবেদনে উঠে আসে শরণার্থীদের দুর্দশা, গণহত্যার ভয়াবহতা এবং বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা।

 

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিকতা ও নৈতিক সমর্থনের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে বাংলাদেশ সরকার। এই সম্মাননা পাওয়ার সময় তিনি বাংলাদেশের সঙ্গে নিজের গভীর আবেগী সম্পর্কের কথা তুলে ধরেন।

 

সাংবাদিকতা জীবনে মার্ক টালি শুধু একজন সংবাদদাতা নন, ছিলেন দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক জীবন্ত দলিল। তার মৃত্যুতে বাংলাদেশ হারাল মুক্তিযুদ্ধের এক অকৃত্রিম বন্ধুকে, আর বিশ্ব হারাল একজন নির্ভীক ও মানবিক সাংবাদিককে।

সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি