সর্বশেষ

চালের দাম উর্ধ্বমুখী, বাজারে সংকট, দায়ী অন্তর্বর্তীকালীন সরকার ও চাঁদাবাজ সিন্ডিকেট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪
চালের দাম উর্ধ্বমুখী, বাজারে সংকট, দায়ী অন্তর্বর্তীকালীন সরকার ও চাঁদাবাজ সিন্ডিকেট
চালের দাম উর্ধ্বমুখী

বাংলাদেশের সাধারণ মানুষ আজ একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। শহর থেকে গ্রাম, সর্বত্র চালের বাজারে অস্থিরতা। তিন মাস ধরে চালের দাম অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। অথচ আশেপাশের দেশ ও বিশ্ববাজারে চালের দাম কম। এই বিপরীত চিত্রের মূল কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং বাজারে সিন্ডিকেটের চাঁদাবাজি।

 

ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষককে তা বিক্রি করতে হয়। ঋণ শোধ, নতুন মৌসুমের খরচ সব মিলিয়ে তাদের হাতে ধান রাখার সামর্থ্য নেই। এ সুযোগে বড় মিলার ও করপোরেট গোষ্ঠী কম দামে ধান কিনে মজুত করে রাখে। পরে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়, আর সিন্ডিকেট ও সরকারের দোসররা অঢেল মুনাফা লুটে নেয়।

 

সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে কেজি প্রতি চালের দাম বেড়েছে ২৫ টাকা। এটি বাজারের স্বাভাবিক ওঠানামা নয়, বরং সুপরিকল্পিত কারসাজি। যারা বাজার নিয়ন্ত্রণ করছে, তারাই সরকারের ছত্রচ্ছায়ায় আমদানির লাইসেন্স পাচ্ছে। অর্থাৎ সরকার জনগণের পক্ষে নয়, বরং সিন্ডিকেটের পক্ষে কাজ করছে।

 

সরকারি তদারকি আজ শুধু নাটকীয়তা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেন, বাজারে নতুন করে দাম বাড়ছে না। অথচ বাস্তবে বাজার আগুনে ঝলসে উঠছে। এই অস্বীকারই প্রমাণ করে তারা বাজার নিয়ন্ত্রণে নয়, বরং চাঁদাবাজ সিন্ডিকেটকে রক্ষা করতে ব্যস্ত।

 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায় এড়াতে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই কেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারল না সরকার? জনগণ কি শুধু কর দিবে আর বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি হবে?

 

চালের বাজারে এই আগুন শুধু অর্থনৈতিক নয়, এটি মানবিক বিপর্যয়ও।

সব খবর

আরও পড়ুন

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট

গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট

এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা ভারতের

এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা ভারতের

পাকিস্তান দিবস হয়ে উঠলো প্রতিরোধ দিবস

২৩ মার্চ ১৯৭১ পাকিস্তান দিবস হয়ে উঠলো প্রতিরোধ দিবস

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’