সর্বশেষ

‘রাজনৈতিক হিসাব-নিকাশে হেরে গেছি’

লিখিত পরীক্ষার আগের দিন ৪৭তম বিসিএস বর্জনের ঘোষণা প্রিলি উত্তীর্ণদের একাংশের

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৫০
লিখিত পরীক্ষার আগের দিন ৪৭তম বিসিএস বর্জনের ঘোষণা প্রিলি উত্তীর্ণদের একাংশের

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঠিক আগের দিনই পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একাংশ। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাতে সায় না দেওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

 

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের মুখপাত্র সাইফ মুরাদ ঘোষণা দেন, “রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে আমরা হেরে গিয়েছি… আমরা এ পরীক্ষা বর্জন করছি।” তিনি দাবি করেন, বহু শিক্ষার্থী তাদের সঙ্গে এই বর্জনে শরিক হবেন এবং “এই বিসিএসের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন।”

 

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় নতুন পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার নোটপত্র গুছিয়ে প্রস্তুতি নিতে পারেননি। পুরাতন পরীক্ষার্থীরা দীর্ঘমেয়াদি প্রস্তুতির সুবিধায় এগিয়ে থাকবেন—এ দাবি তুলে তারা যৌক্তিক সময় পিছিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন।

 

মঙ্গলবার পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে বহু শিক্ষার্থী আহত হওয়ায় বৃহস্পতিবারের পরীক্ষায় তাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা।

 

সাইফ অভিযোগ করেন, “বিভিন্ন রাজনৈতিক দলের বদলে যাওয়া অগ্রাধিকার এখন তাদের নিজেদের সুবিধার দিকে ঝুঁকেছে। পরীক্ষার্থীদের ওপর জুলুম হলেও তারা দায়সারা বিবৃতি দিয়েছে।”

 

পিএসসির ঘোষণা অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ঢাকা, চট্টগ্রামসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত