সর্বশেষ

সমাবেশ-স্মারকলিপি প্রদান

ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা চায় লেখক-প্রকাশকরা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০
ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা চায় লেখক-প্রকাশকরা

ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজন নিয়ে সরকারের বিভ্রান্তিকর অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা। তারা বলছেন, একুশের বইমেলা কেবল বই বিক্রির অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন ও গণতন্ত্রের চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সাংস্কৃতিক উৎসব।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ফেব্রুয়ারিতেই বইমেলা চাই’ স্লোগান নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপস্থিতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্মারকলিপি দিতে গেলে পুলিশ বাধা দেয়। কয়েকজন আন্দোলনকারীকে পরে পুলিশের গাড়িতে করে যমুনায় নেওয়া হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, অমর একুশে গ্রন্থমেলা দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও সৃজনশীল উৎসব। এটি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বক্তারা বলেন, প্রয়োজন হলে নির্বাচনের আগে বা পরে কয়েক দিন মেলা স্থগিত রাখা যেতে পারে, তবে ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজন করতে হবে।

 

বক্তারা আরও অভিযোগ করেন, বইমেলার স্টল ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, যা প্রকাশকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে। তারা বলেন, ‘স্টলভাড়া বৃদ্ধি এবং আয়োজন সংক্রান্ত অনিশ্চয়তা একুশের বইমেলাকে নস্যাৎ করার একটি অপচেষ্টা।’

 

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, ‘আমরা জুলাই মাসের অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলাম। এখন চাই না, বইমেলা ইস্যুতে এমন পরিস্থিতি তৈরি হোক যাতে পতিত আওয়ামী শক্তি পুনর্বাসনের সুযোগ পায়।’

 

লেখক ও প্রকাশকরা সরকারের কাছে দাবি জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করতে হবে এবং স্টল ভাড়া ৫০ শতাংশ কমানো হোক। তারা আশা প্রকাশ করেন, সরকার এই সাংস্কৃতিক উৎসবকে যথাযোগ্য মর্যাদা দেবে এবং বছরের অন্যতম বড় সাংস্কৃতিক অনুষ্ঠান রূপে বইমেলাকে নিরাপদ ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ