সর্বশেষ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবি বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিলের

প্রকাশিত: ১৪ অগাস্ট ২০২৫, ০৩:০০
“রাষ্ট্রদূতের এমন রাজনৈতিক তৎপরতা কূটনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।”
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবি বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিলের

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের তীব্র সমালোচনা করেছে প্রখ্যাত বাম রাজনীতির চিন্তক বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল।

 

সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে বলেন, “রাষ্ট্রদূতের এমন রাজনৈতিক তৎপরতা কূটনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।”

 

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, মার্কিন রাষ্ট্রদূত বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন।

 

তিনি বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান শুধু শেখ হাসিনার সরকারকে উৎখাত করেনি, বরং সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধও গড়ে তুলেছে।”

 

ফয়জুল হাকিম আরও বলেন, “গত ৫৪ বছর ধরে দেশের শাসক শ্রেণির দলগুলো বিদেশি শক্তির পদলেহন করে জনগণের স্বার্থ বিসর্জন দিয়েছে। এর সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার সরকার।”

 

বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিল দাবি করে, সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী স্বার্থের নতুন বন্দোবস্তের বিরুদ্ধে শ্রমিক, কৃষক ও নিপীড়িত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারা মনে করে, বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি।

 

সংগঠনটি সরকারের কাছে আহ্বান জানিয়েছে, রাষ্ট্রদূতের রাজনৈতিক তৎপরতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে কূটনৈতিক নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করতে।

জাতীয় থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত