সর্বশেষ

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতা জারি করল কানাডা

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬
বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতা জারি করল কানাডা
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা কানাডা

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কানাডা সরকার। ১৮ সেপ্টেম্বর জারি করা নতুন ট্রাভেল অ্যাডভাইজরিতে দেশটির নাগরিকদের বাংলাদেশ সফরের আগে সতর্কভাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে।

 

অ্যাডভাইজরিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বর্তমানে “সিভিল আনরেস্ট” পরিস্থিতি বিরাজ করছে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন দাবিতে সহিংস প্রতিবাদ হচ্ছে, যাতে বহু হতাহতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

 

নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। অ্যাডভাইজরিতে বলা হয়েছে, একা ভ্রমণকারী নারীরা “হ্যারাসমেন্ট” ও “ভার্বাল এবিউজ”-এর শিকার হচ্ছেন। বিশেষ করে একা পুলিশ স্টেশনে যাওয়ার ক্ষেত্রে নারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

 

এছাড়া, বাংলাদেশে “টেরোরিস্ট অ্যাটাক”-এর সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। বিদেশি নাগরিক, সরকারি দফতর, উপাসনালয়, বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান—সবই সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

 

অ্যাডভাইজরিতে আরও বলা হয়েছে, দেশব্যাপী ধর্ষণ, সংঘবদ্ধ চুরি, ডাকাতি এবং অপহরণের ঘটনা বেড়েছে। ধর্মীয় সংখ্যালঘু—যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সেক্যুলার মতাদর্শের মানুষজন হামলার শিকার হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজরি শুধু নিরাপত্তা নয়, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলে। পশ্চিমা বিশ্ব সাধারণত মৌলবাদ ও জঙ্গিবাদ-প্রবণ রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এ ধরনের ভাষা ব্যবহার করে। ফলে এই সতর্কতা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলতে পারে।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত