সর্বশেষ

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত, গুরুতর আহত চালক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১৯:০৩
ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত, গুরুতর আহত চালক

ওমানের দুকুম সিদরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রগামী একটি মাইক্রোবাসে করে যাত্রাকালে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির সঙ্গে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিকরা।

 

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক বাসসকে জানান, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালকসহ মোট নয়জন বাংলাদেশি ছিলেন। সংঘর্ষে চালক গুরুতর আহত হন এবং তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, মাইক্রোবাসটি মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিল। নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

 

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। দূতাবাস জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের দাবি আবারও জোরালো হয়েছে।

 

ওমানে প্রায় ৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নির্মাণ, মাছ ধরাসহ বিভিন্ন খাতে কাজ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।

 

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া, আর প্রবাসী সমাজে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ