সর্বশেষ

বিএনপিকে ড. ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি পূরণ

একদিনের ব্যবধানে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ২২:৪৫
একদিনের ব্যবধানে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে ১৫ জন এবং রবিবার সন্ধ্যায় ১৪ জন মিলিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ ও বদলি দিয়েছে।

 

শনিবার রাতে ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো: নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।

 

পদায়নকৃতদের মধ্যে কয়েকজন ডিসিকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। যেমন, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।

 

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ (পিরোজপুর), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনের সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতার (সাতক্ষীরা), স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন (বাগেরহাট), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান (ভোলা)।

 

আর রবিবার নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলঃ ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

 

প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকা:

নাম ও বর্তমান পদনতুন পদ
নিপা শাহান আরজুমান আঁখিজেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া
মো. মোছলাম উদ্দিনজেলা প্রশাসক, ঝিনাইদহ
আবু ছালেহ মোহাম্মদ অন্যূর রহমানজেলা প্রশাসক, নড়াইল
মো. কামরুজ্জামানজেলা প্রশাসক, জামালপুর
আসমাউল হুসনাজেলা প্রশাসক, মেহেরপুর
মো. মোহাম্মদ আরিফজেলা প্রশাসক, কিশোরগঞ্জ
আবু বকর সিদ্দিকজেলা প্রশাসক, ঝালকাঠি
মো. কামরুজ্জামানজেলা প্রশাসক, গোপালগঞ্জ
মো. আব্দুল্লাহ আল মামুন জাহাঙ্গীরজেলা প্রশাসক, চুয়াডাঙ্গা
মো. রেজাউল করিমজেলা প্রশাসক, পঞ্চগড়
মো. আবু তাহেরজেলা প্রশাসক, জয়পুরহাট
মো. আহসান উল্লাহজেলা প্রশাসক, ময়মনসিংহ
রুহুল আলমজেলা প্রশাসক, মানিকগঞ্জ
মো. জাহাঙ্গীর আলমজেলা প্রশাসক, চাঁদপুর

 

নির্বাচনকে সামনে রেখে বিএনপি কিছুদিন পূর্বে প্রধান উপদেষ্টা ইউনূসের কাছ থেকে মাঠ প্রশাসনে তাদের সহায়ক প্রশাসক নিয়োগের যে প্রতিশ্রুতি নিয়েছিল সেটার প্রতিফলনই এই রদবদল এমনটা মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

আরও একদিন বাড়লো ঈদের ছুটি

টানা সাত দিনের অবকাশ আরও একদিন বাড়লো ঈদের ছুটি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি