সর্বশেষ

জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা আলোচনায় নতুন মাত্রা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬, ১৭:০১
বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা আলোচনায় নতুন মাত্রা

বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আলোচনায় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি সহযোগিতা ছাড়াও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবও উত্থাপিত হয়েছে।

 

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং পাকিস্তান বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু বৈঠকে পরিচালনগত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। পাকিস্তান বাংলাদেশকে দ্রুত সুপার মুশশাক ট্রেইনার বিমান সরবরাহ এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।

চীনের প্রযুক্তি সহায়তায় পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে জেএফ-১৭ থান্ডার মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট। ভারতের সঙ্গে সংঘাতে এই বিমান ব্যবহারে পাকিস্তান সাফল্য দাবি করে আসছে। ইসলামাবাদ এখন এই বিমানকে অস্ত্র রপ্তানির প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করছে। ইতোমধ্যে আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে বড় চুক্তি করেছে পাকিস্তান।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসে। ভারত-বাংলাদেশ সম্পর্ক বৈরিতায় রূপ নেয়, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। ইসলামাবাদ ও ঢাকা ১৯৭১ সালের পর প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করেছে। সামরিক পর্যায়ে সফর বিনিময়ও বেড়েছে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের দিকে এগোচ্ছে। এ নির্বাচনে একদা নিষিদ্ধ একটি ইসলামি দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যাদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, জেএফ-১৭ বিমান ও অন্যান্য অস্ত্রের অর্ডার এত বেশি আসছে যে ছয় মাসের মধ্যে দেশটি আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ওপর নির্ভর করতে হবে না।

সব খবর

আরও পড়ুন

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার