সর্বশেষ

আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সিদ্ধান্ত

ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩১
ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এই স্বীকৃতির মাধ্যমে টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন হিসেবে অন্তর্ভুক্ত হলো। গত চার বছরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এ ধরনের স্বীকৃতি অর্জন করল।  

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, “এটি বাংলাদেশের জন্য অসামান্য গৌরবের বিষয়। দুই শতকেরও বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি।” তিনি আরও বলেন, টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের নারীদের নিত্য পোশাক, যা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এ অর্জন তিনি বাংলাদেশের সব তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করেছেন।  

 

রাষ্ট্রদূত তালহা উল্লেখ করেন, বাংলাদেশের আরও বহু সাংস্কৃতিক উপাদান ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার যোগ্য। নথি প্রস্তুত করার সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞ জনবল তৈরি হলে ভবিষ্যতে আরও ঐতিহ্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করবে।  

 

গত ৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সভার উদ্বোধন করেন। এতে অংশ নেন ইউনেস্কোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি।

সব খবর

আরও পড়ুন

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট

গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট

এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা ভারতের

এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা ভারতের

পাকিস্তান দিবস হয়ে উঠলো প্রতিরোধ দিবস

২৩ মার্চ ১৯৭১ পাকিস্তান দিবস হয়ে উঠলো প্রতিরোধ দিবস

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’