সর্বশেষ

রাশিয়া-ইউক্রেন বাফার জোনে শান্তিরক্ষায় আগ্রহী বাংলাদেশ, বিদেশি সেনা মোতায়েনে সতর্কতা পুতিনের

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩
“যদি চলমান যুদ্ধের সময়ে কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠায়, আমরা তাদের ধ্বংসের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করব।”
রাশিয়া-ইউক্রেন বাফার জোনে শান্তিরক্ষায় আগ্রহী বাংলাদেশ, বিদেশি সেনা মোতায়েনে সতর্কতা পুতিনের
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্টের সদস্যরা। ফাইল ছবি।

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে সম্ভাব্য শান্তিচুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন তৈরি হবে, সেখানে জাতিসংঘের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী এই ধরনের মিশনে অংশ নেওয়ার সক্ষমতা রাখে এবং জাতিসংঘের প্রস্তাব এলে সেনা পাঠাতে দেশ প্রস্তুত।

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

 

তিনি বলেন, “এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আশা করি উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হবে। যদি কোনো শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়, আমরা অবশ্যই অংশ নিতে চাইব।” বাংলাদেশের নীতি অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ কেবল জাতিসংঘের নেতৃত্বে হবে।

 

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি সেনা মোতায়েনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে তিনি বলেন, “যদি চলমান যুদ্ধের সময়ে কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠায়, আমরা তাদের ধ্বংসের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করব।” তবে পুতিন শান্তি সংক্রান্ত সম্ভাব্য সমঝোতা হলে সে ক্ষেত্রে ইউক্রেনীয় ভূখণ্ডে বিদেশি সেনার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন।

 

পুতিন আরও বলেন, ন্যাটোর সম্প্রসারণে ইউক্রেনের পদক্ষেপ রাশিয়ার নিরাপত্তার স্বার্থের পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হবে। তিনি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ইচ্ছাকে বৈধ হিসেবে স্বীকার করেন।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে জানিয়েছিলেন, যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির পর ইউক্রেনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হতে পারে। বাহিনী লড়াইয়ে অংশ নেবে না, বরং পর্যবেক্ষণ ও শান্তি বজায় রাখার দায়িত্ব পালন করবে।

 

অন্তর্বর্তীকালীন সরকার এটিকে শান্তিরক্ষা বাহিনীর জন্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের একটি সুযোগ হিসেবে দেখলেও, রুশ প্রেসিডেন্ট পুতিনের কঠোর হুঁশিয়ারি এবং যেকোনো বিদেশি সেনা মোতায়েনকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখার সতর্কতাকে সংবেদনশীল পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা।

সব খবর

আরও পড়ুন

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার