সর্বশেষ

মিস ইউনিভার্স ২০২৫

কে এই ফাতিমা বশ, কী পেলেন নতুন ‘মিস ইউনিভার্স’? মিথিলার যেভাবে শেষ হলো যাত্রা

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৩৫
কে এই ফাতিমা বশ, কী পেলেন নতুন ‘মিস ইউনিভার্স’? মিথিলার যেভাবে শেষ হলো যাত্রা

জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের আসরে মুকুট জিতেছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। শুক্রবার সকালে ঘোষিত ফলাফলে বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২৫ বছর বয়সী এই মেক্সিকান সুন্দরী সেরা হন। গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

 

কে এই ফাতিমা বশ?
 

মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। ফ্যাশন ডিজাইনে শিক্ষাগ্রহণ করা ফাতিমা ২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জেতেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ৯ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে, আর টিকটকে অনুসারী ৬ লাখ ৯০ হাজারের বেশি।

 

মিস ইউনিভার্স ২০২৫ বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ

 

মিস ইউনিভার্স হিসেবে কী পাচ্ছেন ফাতিমা?
 

যদিও মিস ইউনিভার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অঙ্ক জানায়নি, সাধারণত বিজয়ীরা প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পান। প্রতি মাসে ভাতা হিসেবে আরও ৫০ হাজার ডলার পাবেন তিনি, যা বিভিন্ন ভ্রমণ ও দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত হবে। ফাতিমার প্রাপ্ত মুকুটটির মূল্যই প্রায় ৫০ লাখ ডলার। নগদ অর্থ ছাড়াও নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও তাঁর জন্য বরাদ্দ থাকবে।

 

যে উত্তরে মুগ্ধ করলেন বিচারকদের
 

ফাইনালে ফাতিমাকে দুটি প্রশ্ন করা হয়। নারীর চ্যালেঞ্জ ও মিস ইউনিভার্স হিসেবে নারীদের জন্য নিরাপদ পৃথিবী গড়ার প্রশ্নে তিনি বলেন, “আমরা নারী—আমরা সাহসী, আমরা সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে জানি।”
 

সবার জন্য কমন প্রশ্নে তরুণীদের ক্ষমতায়নে কী ভূমিকা রাখবেন জানতে চাইলে তিনি বলেন, “নিজের স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখো। তোমার হৃদয় অমূল্য, তোমার স্বপ্নের মূল্য আছে। কেউ তোমার মূল্য নিয়ে সন্দেহ করতে দিও না।”

 

টপ ৩০-এ নাম ঘোষণার পর মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

 

মিথিলার যাত্রা কোথায় থামল?
 

বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা এবারই প্রথম মিস ইউনিভার্সে ‘টপ ৩০’–এ জায়গা করে ইতিহাস গড়েছেন। ইভনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও বিভিন্ন সেশনে প্রশংসিত হলেও সুইমিং কস্টিউম রাউন্ডে একটি সামান্য হোঁচট তাঁকে সেরা ১২–এ উঠতে বাধা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবুও অনলাইন ভোট, মিডিয়া কাভারেজ এবং নিজস্ব পারফরম্যান্সে মিথিলা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, “মিথিলার অর্জন এখন পর্যন্ত বাংলাদেশের সেরা। তাঁর নিষ্ঠা ও পরিশ্রমই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।”

সব খবর

আরও পড়ুন

নৃত্যশিল্পে একুশে পদক মনোনয়ন নিয়ে বিতর্ক

প্রবীণ শিল্পীদের উপেক্ষা, পুনর্বিবেচনার দাবি নৃত্যশিল্পে একুশে পদক মনোনয়ন নিয়ে বিতর্ক

ভৈরবী গীতরঙ্গ দলের ‘গীতরঙ্গ উৎসব’ শুরু

চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভৈরবী গীতরঙ্গ দলের ‘গীতরঙ্গ উৎসব’ শুরু

‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’ স্লোগানে যাত্রা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল

শিক্ষা, শিশুতোষ ও সাংস্কৃতিক কনটেন্টে প্রাধান্য ‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’ স্লোগানে যাত্রা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল

শিল্পকলায় উপপরিচালক নিয়োগ ও বিভাগ বন্ধ ঘিরে তীব্র অসন্তোষ

‘বিএনপি কর্মীদের নিয়োগ দিতেই বিজ্ঞপ্তি’ শিল্পকলায় উপপরিচালক নিয়োগ ও বিভাগ বন্ধ ঘিরে তীব্র অসন্তোষ

তাহসান খান ও রোজার বিচ্ছেদ

তাহসান খান ও রোজার বিচ্ছেদ

শিল্পচর্চায় বাধা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর ক্ষত

বছর শেষে বাংলাদেশ শিল্পচর্চায় বাধা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর ক্ষত

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিটিভির নানা আয়োজন

৬১ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিটিভির নানা আয়োজন

ঐশ্বরিয়া রাই থেকে জুলিয়েট বিনোশ, হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে উদ্বোধন

সৌদিতে রেড সি উৎসবে তারার মেলা ঐশ্বরিয়া রাই থেকে জুলিয়েট বিনোশ, হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে উদ্বোধন