সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক সচিব

প্রকাশিত: ৯ অগাস্ট ২০২৫, ১৪:৪৬
“জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসে থাকা অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য আমার কাছে আছে। গোয়েন্দা সংস্থার কাছেও এসব প্রমাণ রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তিনি আরও বলেন, “একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।”
অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক সচিব

অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অবসরপ্রাপ্ত প্রশাসন ক্যাডার কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই গণ–অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

 

আব্দুস সাত্তার বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসে থাকা অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য আমার কাছে আছে। গোয়েন্দা সংস্থার কাছেও এসব প্রমাণ রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তিনি আরও বলেন, “একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।”

 

তিনি প্রশ্ন তোলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নূরজাহান বেগমের মতো অনভিজ্ঞ কেউ কীভাবে পালন করছেন?” একইভাবে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও অনভিজ্ঞ উপদেষ্টাদের নিয়োগ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

 

সেমিনারে উপস্থিত ছিলেন প্রশাসন ক্যাডারের শীর্ষ কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ পরিবারের সদস্য এবং জনপ্রশাসন সচিব। আলোচনায় উঠে আসে বিগত সরকারের সময় প্রশাসনের দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাত এবং জনগণের আস্থার সংকট।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “৫ আগস্টের পর মানুষ প্রশ্ন করতে শিখেছে। প্রশাসনকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে।” জনপ্রশাসন সচিব জানান, “আইনের অভাব নেই, প্রয়োগের সাহসের অভাব রয়েছে।”

 

সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, “আব্দুস সাত্তার দায়িত্বশীল মানুষ। তাঁর অভিযোগ সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।” 

 

সেমিনারে শহীদ শাহরিয়ার খানের লেখা চিঠি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

সব খবর

আরও পড়ুন

প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

সীমান্তে আফনানের মৃত্যু রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

ঢাবিতে ‘নির্বাচনী শুদ্ধতা’ সেমিনার সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

সিপিডি’র সতর্কবার্তা আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

টেকনাফে গুলিতে শিশুসহ ৫ আহত, গাজীপুরে সংঘর্ষ-ভাঙচুর

বিএনপি-জামায়াত নির্বাচনী সহিংসতা টেকনাফে গুলিতে শিশুসহ ৫ আহত, গাজীপুরে সংঘর্ষ-ভাঙচুর