সর্বশেষ

সাত নেত্রীসহ আটক ৮ জন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল করার সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও একটি মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর সড়ক ও ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ২০-২৫ জন নারী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন। তারা ধানমন্ডি ৩ নম্বর সড়ক দিয়ে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিষয়টি জানতে পেরে ধানমন্ডি মডেল থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করে। এ সময় ধাওয়া করে মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীকে আটক করা হয়। অন্য অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

 

ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, মিছিলকারীদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া মিছিল বের করা এবং জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।

 

উল্লেখ্য, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে প্রায়ই মিছিল বের করেন। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে আওয়ামী লীগের তৎপরতা কঠোরভাবে দমন করার নির্দেশনা দেওয়া হয়।

 

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বিরাজমান থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি ও সম্ভাব্য অভিযোগের বিষয়টি তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সব খবর

আরও পড়ুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

বাংলাদেশ-ভারত সীমান্তে জামায়াতের জয় নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আলোচনার ঝড়

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাল্টাপাল্টি ব্যাখ্যা বাংলাদেশ-ভারত সীমান্তে জামায়াতের জয় নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আলোচনার ঝড়

রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান

রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান