সর্বশেষ

গণ অধিকার পরিষদ ছাড়া নিয়ে রেজা কিবরিয়া

“ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০
“ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

গণ অধিকার পরিষদ থেকে সরে দাঁড়ানোর ব্যাখ্যায় দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অর্থনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, “যে দল ইসরায়েলিদের টাকায় চলে, সেই দলে আমার থাকা সম্ভব নয়।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

রাজনীতিতে একাধিকবার দল পরিবর্তনের প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, তাঁর দলবদল কোনো সুবিধাবাদী সিদ্ধান্ত নয়, বরং আদর্শিক দ্বন্দ্ব থেকেই এসেছে। গণফোরামে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংসদে যোগ দেওয়া না দেওয়া নিয়ে দলটির ভেতরে তীব্র বিভক্তি তৈরি হয়। একটি অংশ সংসদ বর্জনের পক্ষে থাকলেও অন্য অংশ সংসদে যাওয়ার পক্ষে অবস্থান নেয়, যা শেষ পর্যন্ত দলীয় সংকটকে গভীর করে তোলে।

 

গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, প্রয়াত ড. জাফরুল্লাহ চৌধুরীর ব্যক্তিগত অনুরোধ ও সম্মানের জায়গা থেকেই তিনি সেখানে যুক্ত হয়েছিলেন। তবে দলটির অভ্যন্তরীণ চরিত্র ও নেতৃত্বের ভূমিকা তাঁকে দ্রুতই হতাশ করে তোলে।

 

তিনি অভিযোগ করেন, দলটির শীর্ষ নেতৃত্ব—বিশেষ করে সভাপতি নূরুল হক নূরের—ইসরায়েলি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর তাঁর আর সেখানে থাকার কোনো নৈতিক ভিত্তি ছিল না। রেজা কিবরিয়ার দাবি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন যে নূরুল হক নূরের সঙ্গে মোসাদের প্রতিনিধিদের একাধিক বৈঠক হয়েছে। এই তথ্য গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি তাঁর কাছে নিশ্চিত হয়ে যায়।

 

রেজা কিবরিয়া বলেন, “আমি ফিলিস্তিনের পক্ষে, সাম্রাজ্যবাদ ও দখলদার শক্তির বিরুদ্ধে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইসরায়েল-ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক প্রকল্পের অংশ হওয়া আমার পক্ষে অসম্ভব।”

 

গণ অধিকার পরিষদ ও নূরুল হক নূরের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নতুন করে দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, আন্তর্জাতিক অবস্থান এবং নেতৃত্বের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা