সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মির্জা ফখরুল

‘গণভোট ও সনদ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে’

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৭:০০
‘গণভোট ও সনদ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশফেরত কিছু ‘ওপরতলার শিক্ষিত’ ব্যক্তি দেশের মানুষের ওপর জোর করে গণভোট ও সনদের মতো তত্ত্ব চাপিয়ে দিতে চাইছেন। তিনি অভিযোগ করেন, এসব ধারণা সাধারণ মানুষ বোঝে না, আবার জনগণের মতামতও এতে প্রতিফলিত হয় না।

 

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

ফখরুল বলেন, “কয়েকটি দল বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা বলছি নির্বাচনের দিনেই গণভোট হোক। জনগণকে জিজ্ঞেস করছি, আপনারা এসব বোঝেন? গণভোট, সনদ এসব বোঝে ওপরতলার শিক্ষিত লোকজন, যারা আমেরিকা থেকে এসে আমাদের ঘাড়ের ওপর চাপাচ্ছে। আমরা তো বলেছি, যত সংস্কার করতে চান আমরা রাজি। যেটাতে রাজি হবো, তা বাস্তবায়িত হবে। আর যেটাতে রাজি না হবো, তা সংসদে যাবে, সেখানে বিতর্ক ও ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হবে।”

 

তিনি বলেন, টানা ১৫ বছর বিএনপি কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। “২০১৪ সালে নির্বাচন বয়কট করেছি, আর ২০১৮ সালে আগের রাতেই ভোট নিয়ে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই, জনগণও তা-ই চায়।”

 

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা “ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে গেছেন” এবং তাঁর কর্মীদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। “আমাদের জন্ম এই মাটিতে, মরলেও এখানেই মরবো। দেশের মাটি ছেড়ে কোথাও যাবো না,” বলেন তিনি।

 

কৃষকের সমস্যার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, বাজারে ধানের দাম নেই, আলুতেও ক্ষতি হয়েছে। ফলে কৃষক কৃষিকাজ করে লাভবান হতে পারছেন না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক যেন ন্যায্য মূল্য পান সেই ব্যবস্থা করা হবে।

 

চলমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, এই সরকার নির্বাচিত নয়, সবাই মিলে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাদের পেছনে জনগণ নেই বলেই মানুষের কষ্ট তারা বুঝতে পারে না।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা