সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:২৭
বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা, চাঁদাবাজি ও নারী নিরাপত্তাহীনতা বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরের সন্তান মুফতি মুহাম্মদ ফয়জুল করিম।


রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

ফয়জুল করিম বলেন, “বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ। আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাতপাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।”

 

ইসলামী আন্দোলন আয়োজিত ওই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল “রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন”– এই তিনটি দাবির পক্ষে গণসমর্থন জোরদার করা।

 

ফয়জুল করিম তাঁর বক্তব্যে বলেন, “আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচারও করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। কিন্তু ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত যারা এদেশ শাসন করেছে—মুসলিম লীগ, আওয়ামী লীগ কিংবা বিএনপি—তারা কেউই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।”

 

তিনি আরও বলেন, “চোর যদি এমপি হয়, সে চুরি করবে; জুলুমকারী শাসক হলে মানুষ কষ্ট পাবে। আওয়ামী লীগকে চাঁদাবাজি, জুলুম আর দখলদারির জন্য মানুষ তাড়িয়েছে, কিন্তু সেই চাঁদাবাজি আজও চলছে।”

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফয়জুল করিমের বক্তব্য বিএনপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারের অংশ হলেও নারীদের নিয়ে করা মন্তব্য সামাজিকভাবে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই একে রাজনৈতিক প্রতিপক্ষকে অবমাননার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

 

ইসলামী আন্দোলন সম্প্রতি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে এবং নিজস্ব প্রতীক ‘হাতপাখা’ নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা