সর্বশেষ

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিক্রিয়া

“একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি”: সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০২:০১
“একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি”: সজীব ওয়াজেদ জয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার আগেই এই মামলাকে ‘সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

 

দুদকের মামলা ও সাম্প্রতিক রায় নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, “একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি। আমার মা বা আমাদের পরিবারের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে এটাই মূল উদ্দেশ্য।”

 

তিনি দাবি করেন, অভিযুক্ত প্লট বরাদ্দের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা পরিবারের অনিয়মের কোনও সম্পর্ক নেই। জমির মালিকানা প্রসঙ্গে জয় বলেন, “আমার নিজস্ব কোনো জমি নাই। আমার যে জমি আছে, সেটা আমার বাবার পৈত্রিক সম্পত্তি। আমি কোনোদিন ঢাকা শহরে কিংবা বাংলাদেশে কোনো জমি কিনিনি।”

 

তিনি আরও জানান, তাঁর খালাতো ভাইবোনদেরও নিজের কোনো ক্রয়কৃত জমি নেই, কেবল পৈত্রিক সম্পত্তিই রয়েছে। জয় বলেন, “আমাদের পাঁচ ভাইবোনের পৈত্রিক সম্পত্তি ছাড়া বাংলাদেশে অন্য কোনো জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবার নিজেদের অর্থায়নে কিনেছি। আইন স্পষ্ট—যাদের কোনো জমি নেই, তারা কিনতে পারে।”

 

তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “দেখে নিন, আমার বা আমার খালাতো ভাইবোনদের নামে বাংলাদেশে অন্য কোনো জমি আছে কি না। আমাদের কোনো জমি নাই।”

 

জয়ের দাবি—এই মামলার লক্ষ্য রাজনৈতিকভাবে তাঁদের অযোগ্য ঘোষণা করা এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা