সর্বশেষ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২৩:১৯
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান।

 

দৈনিক ‘আল ইহসান’ পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে পাঠানো এই লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে, ফয়জুল করিমের সাম্প্রতিক এক বক্তব্যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং পবিত্র কুরআনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

 

নোটিশে উল্লেখ করা হয়েছে, ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ নামে একটি চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ফয়জুল করিমকে দেখা যায় পবিত্র কুরআন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতে। ভিডিওতে তিনি বলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”

 

নোটিশে বলা হয়, তার এই বক্তব্য পবিত্র কুরআনুল কারীমের মর্যাদার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। কুরআন ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ দিকনির্দেশনামূলক গ্রন্থ। এ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 

অ্যাডভোকেট শেখ ওমর নোটিশে উল্লেখ করেছেন, ফয়জুল করিমকে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার মন্তব্যের বিষয়ে লিখিতভাবে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং প্রকাশ্যে মন্তব্যগুলো প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক বক্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে।

 

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মানা না হলে ফয়জুল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

 

এ বিষয়ে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ফয়জুল করিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা