সর্বশেষ

সিলেটে পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ০১:১৩
সিলেটে পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

সিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন আবারও ফিরে পেলেন দলীয় পদ। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সব পদপদবি পুনঃস্থাপন করেছে দল।

 

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই চিঠিতে বলা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদবি পুনঃস্থাপিত হলো।

 

২০২৫ সালের আগস্টে সাদাপাথর লুটের ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনকে বহিষ্কার করা হয়। অভিযোগে বলা হয়েছিল, তিনি চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।  

 

গত বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে র‌্যাব-৯ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।  

 

সাহাব উদ্দিনের পদ পুনঃস্থাপনকে স্থানীয় রাজনৈতিক মহল নতুন করে আলোচনায় এনেছে। বহিষ্কারের পরও তার প্রভাব বজায় ছিল বলে জানা যায়। পুনঃস্থাপনের সিদ্ধান্তে লুট-দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থানকে লোক দেখানো ও দ্বিচারিতা বলছে স্থানীয় জনগণ।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা