সর্বশেষ

দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে ‘ঢাকা সমাবেশ’

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১২:৪০
দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে ‘ঢাকা সমাবেশ’

বিদেশি কোম্পানির হাতে দেশের বন্দর ব্যবস্থাপনা তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ২৪ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ঢাকা সমাবেশ’ আয়োজন করেছে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমাবেশ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

 

দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানিয়েছেন, সমাবেশ শেষে ঢাকার রাজপথে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে পার্টির প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে।

 

এই কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবির প্রতি জনসমর্থন গড়ে তোলা। দাবিগুলোর মধ্যে রয়েছে,
 

- জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা  
- বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ  
- অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন পুনর্গঠন  
- সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত  
- সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব উচ্ছেদ  
- দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধ  
- গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন  
- নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা  

 

সমাবেশে সভাপতিত্ব করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখবেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট, তোপখানা রোড, দৈনিক বাংলা মোড়, নয়া পল্টন, বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সচেতনতা বাড়ানো এবং রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক চর্চা জোরদার করার আহ্বান জানানো হবে।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা