সর্বশেষ

তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক সংকট এড়ানো যেতঃ মির্জা ফখরুল

প্রকাশিত: ২৮ অগাস্ট ২০২৫, ০১:৫৭
“আমি আগেই বলেছিলাম, তিন মাসের মধ্যে নির্বাচন দিন। তখন বলা হয়েছিল, আমি শুধু ক্ষমতায় যেতে চাই। কিন্তু আমরা অতীতে দেখেছি, পরিবর্তনের সুযোগ অন্যরা নিয়ে নেয়।”
তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক সংকট এড়ানো যেতঃ মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্ষীয়ান রাজনীতিক কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন হলে দেশের চলমান সংকট অনেকটাই এড়ানো যেত। তিনি বলেন, “জিনিসপত্রের দাম বাড়ছে, ব্যাংকে টাকা তোলার সীমা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে দ্রুত নির্বাচন জরুরি।”

 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।

 

মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ ও সংস্কারের কাজ শেষ করে নির্বাচনমুখী পদক্ষেপ নিতে হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই।” তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে জটিল করে তুলছে। “সংস্কার” বা “পিআর পদ্ধতি” সাধারণ মানুষের কাছে অপরিচিত, যা বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, “আমি আগেই বলেছিলাম, তিন মাসের মধ্যে নির্বাচন দিন। তখন বলা হয়েছিল, আমি শুধু ক্ষমতায় যেতে চাই। কিন্তু আমরা অতীতে দেখেছি, পরিবর্তনের সুযোগ অন্যরা নিয়ে নেয়।”

 

সরকারের একটি মহল গণতন্ত্রপন্থী শক্তিকে ঠেকাতে সচেষ্ট বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “নিউইয়র্কে আমাদের উপদেষ্টার ওপর হামলা হচ্ছে, এর আগে পত্রিকায় দেখা যেতো ব্যাংক লুটেরারা প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক লেনদেন করেছে। এসব দেখে প্রশ্ন জাগে, আমরা কোথায় যাব?”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির উপদেষ্টা নাজমুল হক নান্নু প্রমুখ। বক্তারা কাজী জাফরের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, স্বাধীনতার প্রথম ঘোষণা তিনিই দিয়েছিলেন ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা