সর্বশেষ

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯
‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

বগুড়ায় জাতীয় পার্টির জেলা কার্যালয় দখল করে সেখানে ব্যানার ঝুলিয়েছেন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল মানুষ। এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সেখানে আগে টাঙানো বেগম খালেদা জিয়ার শোকবার্তা সংবলিত একটি ব্যানার খুলে ফেলে। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের’ পক্ষে দুটি নতুন ব্যানার টানিয়ে দেয়।

 

কার্যালয়ের ভেতরে ঝুলানো একটি ব্যানারে লেখা ছিল, ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। একই ব্যানারে আরও লেখা হয়, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে’। বাইরে টানানো ব্যানারে ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’—এমন বার্তা দেওয়া হয়।

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ঝুলানো ব্যানারগুলো ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ’ পরিবার ও আহত ‘জুলাই যোদ্ধাদের’ পক্ষ থেকে টানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়।

 

বিক্ষোভ চলাকালে নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বক্তব্য দেন নুর মোহাম্মদ জুবায়ের। তিনি দাবি করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে। তার ভাষায়, “যদিও জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ হয়নি, তারপরও এই দল বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না।”

 

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে এনসিপির বগুড়া জেলা সংগঠক আহাম্মেদ সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। একইভাবে বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের মোবাইল ফোনেও একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে জাতীয় পার্টি বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা