সর্বশেষ

বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১২:০০
বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, বিএনপির তালিকায় অধিকাংশ প্রার্থীই তথাকথিত গডফাদার ও দখলবাজচক্রের সঙ্গে যুক্ত। জুলাই আন্দোলনের পর দলটি নতুন, পরিচ্ছন্ন ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে এর উল্টো দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি কৌশলে ছাত্রদল-যুবদলের তরুণ ও যোগ্য নেতৃত্বকে তালিকা থেকে বাদ দিয়েছে। অনেক তরুণ রাজনীতিক এখন হতাশ। তারা চাইলে আমাদের দলে স্বাগত।”

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এমন উড়ো খবর ইতিবাচক; তবে এটি আরও আগে হওয়া উচিত ছিল। পাশাপাশি খালেদা জিয়ার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে তিনি অভিনন্দন জানান। তার ভাষায়, “খালেদা জিয়া এখন ‘গণতন্ত্রের প্রতীক’। জুলাই আন্দোলন না হলে তিনি ভোটে অংশ নেওয়ার সুযোগ পেতেন না। তাই জুলাই আন্দোলনকে স্বীকৃতি দেওয়া উচিত।”

 

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা থাকা উচিত, রাষ্ট্রপতির নয়। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে বাধার চেষ্টা হলে ছাত্রসমাজ আবারও মাঠে নামবে। সনদ বাস্তবায়নের তারিখ দ্রুত ঘোষণা করারও দাবি জানান তিনি।

 

ছোট দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বড় দলগুলো কৌশলে ছোট দলগুলোকে ১-২টি আসন দিয়ে কোণঠাসা করতে চায়। এর সুযোগে অনেক বড় দল ছোট দলের প্রতীক বিক্রিও করছে বলে অভিযোগ তার। জনগণকে এ ধরনের প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানান এনসিপি মুখ্য সমন্বয়ক।

 

তিনি আরও দাবি করেন, এনসিপি বিএনপি বা জামায়াত কারও ভয় পায় না, বরং জনগণের পক্ষে অবস্থান করছে। তার ভাষায়, “বিএনপি ও জামায়াত সুবিধা আদায়ের প্রতিযোগিতায় ব্যস্ত। সরকারকে তাদের ফের বশে আনার প্রচেষ্টায় কার্যকর ভূমিকা রাখতে হবে।”

সব খবর

আরও পড়ুন

“নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা “নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

সীমান্তে আফনানের মৃত্যু রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

ঢাবিতে ‘নির্বাচনী শুদ্ধতা’ সেমিনার সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

সিপিডি’র সতর্কবার্তা আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন