সর্বশেষ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ফের অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ০১:৩৯
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ফের অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর তেমুহনী মহল্লায় স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এ আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, বিকেলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের একটি দল ওই এলাকায় জড়ো হয়ে পরিত্যক্ত বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিএনপি কর্মী মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, “স্বৈরাচার ও তাদের দোসরদের সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি দেশে ফিরে আসতে চায়, আমরা প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”

 

জানা গেছে, নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে ভারতে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে পরিবারের কেউ ওই বাড়িতে না থাকায় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

 

এর আগে, গত বছরের ৪ আগস্ট একই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই ঘটনায় বাড়িটির বেশিরভাগ অবকাঠামো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

 

ওসি আবদুল মোন্নাফ বলেন, “গত বছরের ৪ আগস্টও সাবেক এমপির এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। আজ আবার অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

 

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা