সর্বশেষ

বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় আবর্জনা সংগ্রহকারীরা

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ০০:৪০
বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় আবর্জনা সংগ্রহকারীরা

রাজধানীর মিরপুরে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যানচালকেরা। রোববার (সকাল ১০টা) মিরপুর-১০ নম্বর এলাকায় আবর্জনা বোঝাই একাধিক ভ্যান রাস্তার ওপর আড়াআড়ি করে রেখে তারা যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।

 

ভ্যানচালকদের অভিযোগ, ময়লা সংগ্রহের কাজে বের হলেই স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। মাস শেষে এই চাঁদার অঙ্ক দাঁড়ায় ৬ থেকে ৭ হাজার টাকা, যা তাদের আয়ের তুলনায় অসম্ভব চাপ তৈরি করছে।

 

পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ফারুক বলেন, তিনি একটি গলির প্রায় ৩৫টি ভবনের, অর্থাৎ প্রায় ৩০০ ফ্ল্যাটের ময়লা অপসারণ করেন।
 

তিনি বলেন, “আমি ভ্যান টেনে দিনে দুই থেকে তিনবার যাওয়া–আসা করে ময়লা টানি। এখন মাস গেলে যদি আমার ৬–৭ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে আমি খাব কী?”

 

পুলিশ জানায়, সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান রেখে সড়ক অবরোধ করেছিলেন। প্রায় ২০–২৫ মিনিট পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের সিটি করপোরেশনের কার্যালয়ে নিয়ে যায়।

 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, ভ্যানচালকেরা চাঁদাবাজির অভিযোগ করেছেন। তবে তিনি দাবি করেন, নির্ধারিত স্থানের বাইরে ময়লা রাখাকে কেন্দ্র করেও স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। পরে সবাইকে বুঝিয়ে সিটি করপোরেশনের দপ্তরে পাঠানো হয়।

 

উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকার কারওয়ান বাজারে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে চাঁদাবাজির প্রতিবাদ জানাতেই তারা মানববন্ধনে জড়ো হয়েছিলেন। ওই হামলায় যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা