English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
কারাগার
এবার কারা হেফাজতে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা লিপনের রহস্যজনক মৃত্যু
অন্তর্বর্তী সরকারের আমলে কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রহস্যজনক মৃত্যুর মিছিলে নতুন করে যুক্ত হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ শামীকুল ইসলাম সরকার লিপন। রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদালত প্রাঙ্গণে সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরলো পুলিশ
কারাগারে বন্দি সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে সোমবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে দায়িত্বে থাকা এক নারী পুলিশ সদস্য তার মুখ চেপে ধরেন।
‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’
বাগেরহাটে স্ত্রী ও সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাতে তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন।
ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনাকে ‘অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণ’ আখ্যা দিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ৩৯ জন বিশিষ্ট নাগরিক।
ছাত্রলীগে নেতাকে স্ত্রী ও শিশুসন্তানের জানাজায় যেতে না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুসন্তানের জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে না দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনাকে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকারের “সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
শতকরা ৮ ভাগ কারাবন্দীও ভোটদানে আগ্রহী নয়
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হলেও আগ্রহ দেখিয়েছেন অল্প কয়েকজন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে থাকা মোট ৮৪ হাজার ৪০০ বন্দির মধ্যে মাত্র ৬,২৪০ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বাকি ৭৮ হাজার ১৬০ জন কোনো নিবন্ধন করেননি।
কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী
অন্তর্বর্তী সরকারের আমলে কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রহস্যজনক মৃত্যুর মিছিলে নতুন করে যুক্ত হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী। তিনি পাবনা জেলা কারাগারে আটক ছিলেন। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষের অবহেলা ও সময়মতো উন্নত চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি দেশের কারাগারে আওয়ামী লীগের বন্দী নেতা-কর্মীদের চিকিৎসা, মানবাধিকার এবং হেফাজতে মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ‘মহোৎসব’ বাংলাদেশে
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আবারও কঠোর সমালোচনার মুখে পড়েছে। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসের দায়িত্বকালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি তো হয়নিই, ক্ষেত্র বিশেষে আরো অবনতি হয়েছে বলে অভিমত দিয়েছেন মানবাধিকারকর্মীরা।
১১ মাসে নিহত ৩১ জন, জবাবদিহিতার ভয়াবহ সংকট
দেশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হেফাজতে মৃত্যু উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন বাহিনীর অভিযানে, কথিত বন্দুকযুদ্ধে, নির্যাতনে ও গুলিতে অন্তত ৩১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে এই সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা ও স্বচ্ছতার অভাবকে আরও স্পষ্ট করেছে।
কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন কারাবন্দী অবস্থায় মারা যাওয়ার খবর প্রকাশের পর আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে তার স্বজনদের দাবি, এই মৃত্যু রহস্যজনক এবং এতে চিকিৎসা অবহেলার ইঙ্গিত রয়েছে।
পাতা 1 এর 2.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি