English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
মিথ্যা মামলা
রাজনৈতিক বিবেচনায় দায়ের গণমামলা পুনর্মূল্যায়ন ও আটক ব্যক্তিদের মুক্তির দাবি
রাজনৈতিক বিবেচনায় দায়ের করা গণমামলায় আটক বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের বিনা বিচারে আটক রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জামিনে মুক্তি ও মামলা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন দেশের ৩০ জন বিশিষ্ট নাগরিক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের
সাংবাদিক আনিসুর রহমান আলমগীর, যিনি আনিস আলমগীর নামেই অধিক পরিচিত, গ্রেপ্তারের দুই মাস পরও জামিন না পাওয়ায় আইনি ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। পরিবার ও আইনজীবীদের দাবি, স্বাধীন মত প্রকাশের কারণে তাকে টার্গেট করা হয়েছে। এতে করে দেশে মতপ্রকাশের স্বাধীনতার পরিসর শঙ্কুচিত হয়েছে বলে মতামত বিশ্লেষকদের।
এবার কারা হেফাজতে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা লিপনের রহস্যজনক মৃত্যু
অন্তর্বর্তী সরকারের আমলে কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রহস্যজনক মৃত্যুর মিছিলে নতুন করে যুক্ত হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ শামীকুল ইসলাম সরকার লিপন। রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে ইউনূস সরকার, অন্যায্যভাবে হাজারো আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে কার্যত হিমশিম খাচ্ছে—এমন মূল্যায়ন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের সময়কার গুম, ভয়ভীতি ও দমন-পীড়নের সংস্কৃতি কিছুটা কমলেও নতুন করে রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার, নির্বিচার আটক এবং মব সহিংসতার বিস্তার দেশের মানবাধিকার পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।
ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনাকে ‘অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণ’ আখ্যা দিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ৩৯ জন বিশিষ্ট নাগরিক।
আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ডেকে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। উভয় সংগঠনই ঘটনাটিকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে।
শেখ হাসিনা ও টিউলিপের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনজীবীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন’স হিউম্যান রাইটস ইনস্টিটিউট (আইবিএএইচআরআই)’। সংস্থাটি বলেছে, বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ না করলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
“একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি”: সজীব ওয়াজেদ জয়
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার আগেই এই মামলাকে ‘সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
শাহরিয়ার কবিরকে ‘মুক্তি ও ক্ষতিপূরণ’ দিতে বলল ইউএনএইচআরসি
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সরকারের কাছে লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবিরকে ‘অবিলম্বে মুক্তি’ ও ‘ক্ষতিপূরণ’ দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তার মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
হয়রানি ঠেকাতে সরকার কতটা আন্তরিক?
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে মামলা অব্যাহত রয়েছে। মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠনগুলোর অভিযোগ, এসব মামলা অধিকাংশই হয়রানিমূলক এবং সংবাদকর্মীদের ভয়ভীতির মধ্যে রাখার উদ্দেশ্যে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ‘পর্যবেক্ষণ কমিটি’ গঠন করা হলেও সাংবাদিক নির্যাতন ও হয়রানির মাত্রা তাতে খুব একটা কমেনি।
পাতা 1 এর 2.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি