English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
অগ্নিসংযোগ
প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা আন্তর্জাতিক ও দেশীয় সাংবাদিক সংগঠনের
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ও দেশীয় সাংবাদিক সংগঠন, সম্পাদক ও সংবাদপত্র মালিকদের সংগঠন এবং নাগরিক জোটগুলো। তারা একে স্বাধীন গণমাধ্যম, গণতন্ত্র এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছে।
রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
রাজধানীর তোপখানা সড়কে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে অবস্থিত ভবনটির দোতলায় থাকা কার্যালয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাদি সমর্থকদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত প্রথম আলো–ডেইলি স্টার ভবন
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ দুটি সংবাদমাধ্যম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং বাংলা দৈনিক প্রথম আলো–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে একদল উন্মত্ত লোক এ হামলা চালায়।
প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হাদি সমর্থকদের হামলা ও অগ্নিসংযোগ
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষ দুটি গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় দুই পত্রিকার বহু সাংবাদিক ও কর্মকর্তা দীর্ঘ সময় ভবনের ভেতর ও ছাদে আটকা পড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হন।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণ
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ এবং যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে।
রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বুধবার সারাদিন ও রাতে সংঘটিত এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে জননিরাপত্তা বিঘ্নিত করতে মাঠে নেমেছে।
দেশজুড়ে আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউনে অচল জনজীবন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায় চাপানো প্রথম মামলার রায়ে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে ফুঁসে উঠেছে জনতা। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত বিতর্কিত ট্রাইব্যুনালের এই রায়কে “ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন” আখ্যা দিয়ে আওয়ামী লীগ ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে সাধারণ মানুষ। রোববার মধ্যরাত থেকে সোমবার রাত পর্যন্ত রাজধানীসহ অন্তত ৩০টির বেশি স্পটে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। দল ও মত নির্বিশেষে সাধারণ মানুষের ক্ষোভ এই সহিংসতা ছড়িয়ে পড়ার মূল কারণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আওয়ামী লীগের ওপর দায় চাপাতে দেশজুড়ে অগ্নিসংযোগ, নাশকতা দুর্বৃত্তদের
আওয়ামী লীগের ঘোষিত পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে, তবে সমান্তরালে নাশকতা, অগ্নিসংযোগ ও অবরোধের মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে দুর্বৃত্তরা। শাটডাউনকে কেন্দ্র করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একাধিক ধ্বংসাত্মক ঘটনার জন্ম দিয়েছে অজ্ঞাত নাশকতাকারীরা। এতে মানুষের মাঝে ভীতির সঞ্চার ঘটেছে, জননিরাপত্তার ঘাটতি নিয়ে শঙ্কিত দেশের জনগণ।
রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
রাজধানী ঢাকায় গত ২৪ ঘন্টায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১০টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটেছে, যার ফলে একজন পথচারী আহত হয়েছেন।
রাজধানীসহ তিন জেলায় বাসে আগুন ও ধারাবাহিক ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং গাজীপুরে একের পর এক বাসে আগুন ও ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সারাদেশে অস্থিরতা ও উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত অন্তত তিন স্থানে বাসে আগুন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টিরও বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোথাও প্রাণহানি না হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
« প্রথম
আগের
পাতা 3 এর 5.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি