ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ভোট আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রশিক্ষণ, ব্যালট ছাপানো, লজিস্টিক সহায়তা, পরিবহন, আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন, প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারণ, গণভোট এবং প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার খরচ মিলিয়ে এবারের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৫০ কোটি টাকা।