English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
আইন-শৃঙ্খলা
চৌদ্দগ্রামে জামায়াতের হামলায় বিএনপির অফিস ও সমর্থকদের স্থাপনায় ভাংচুর-অগ্নিসংযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতের সশস্ত্র নেতাকর্মীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির দাবি, পরিকল্পিতভাবে তাদের দলীয় অফিস, সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজার এলাকায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি আরেকটি মব সহিংসতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ
রাজধানী ঢাকায় অজ্ঞাতপরিচয় মৃত্যুর ভয়াবহ চিত্র সামনে এসেছে। ২০২৫ সালে শুধু রাজধানী থেকেই ৬৪৩টি বেওয়ারিশ লাশ উদ্ধার করে দাফন ও দাহ করা হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় দুজন মানুষ পরিচয়হীনভাবে মৃত্যুবরণ করছে—যাদের নাম, ঠিকানা কিংবা হত্যার কারণ অধিকাংশ ক্ষেত্রেই অজানাই থেকে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন
বাংলাদেশে গত পাঁচ বছরে হত্যাকাণ্ডের প্রবণতা থামেনি, বরং ২০২৫ সালেই সর্বোচ্চ হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান বলছে, ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পরিবর্তন কিংবা প্রশাসনিক পুনর্বিন্যাস—কোনোটিই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা কমাতে পারেনি।
১৬ মাসে ১১৩ মাজারে হামলা-ভাঙচুর
জুলাই দাঙ্গায় সরকার পতনের পর গত ১৬ মাসে সারাদেশে অন্তত ১১৩টি মাজার ও দরগাহে হামলার ঘটনা ঘটেছে। গবেষণা প্রতিষ্ঠান রাসা সেন্টার ও মাকামের অনুসন্ধানে উঠে এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগের ৯ জেলায় ৩৭টি স্থাপনায় হামলা হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাঁচ জেলায় ২৭টি হামলার ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর শামসুজ্জামান ডাবলু (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত ডাবলু জীবননগর পৌর এলাকার বসুতি পাড়ার বাসিন্দা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্রয়াত আতাউর মাস্টারের ছেলে।
মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ
মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতের এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
সিরাজগঞ্জে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই জেলায় সদর এলাকায় এক সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই দুই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। রোববার (সকাল সাড়ে ১০টা) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আফনান ওরফে পুতুনি (১২)। সে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
‘গণমাধ্যমে হামলা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিফলন’
গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সহিংসতা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর ব্যর্থতারই প্রতিফলন—এমন মত দিয়েছেন মানবাধিকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, ধারাবাহিকভাবে গণমাধ্যমে হামলার ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
« প্রথম
আগের
পাতা 5 এর 16.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি