English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
সহিংসতা
২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যা
২০২৪ সালে বিশ্বজুড়ে নারীর নিরাপত্তাহীনতা আরও স্পষ্ট হয়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হয়েছেন। নারীহত্যা (ফেমিসাইড) নিয়ে আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে প্রকাশিত এ প্রতিবেদন নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় অগ্রগতির ঘাটতির কড়া সমালোচনা করেছে।
তিতুমীর কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
আইন হাতে তুলে নিচ্ছে মানুষ: উদ্বেগজনক হারে বাড়ছে গণপিটুনি
দেশে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহভাবে বেড়ে গেছে। কখনো অপরাধী মনে করে, কখনো প্রতিহিংসার কারণে কিংবা মবের উন্মাদনায় মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত পাঁচ বছরে (২০২১-২০২৫) গণপিটুনির ঘটনা প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এতে নিহতের সংখ্যা মাসিক গড়ে ৫.৬৭ গুণ এবং আহতের সংখ্যা বেড়েছে ৩৩ গুণের বেশি।
মব সহিংসতা, গণপিটুনি ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপে অক্টোবরে মানবাধিকার চিত্র উদ্বেগজনক
রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা, সামাজিক নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের দুর্বলতায় অক্টোবর মাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস এর মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম প্রতিবেদনটি প্রকাশ করেন।
ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটি সংঘর্ষের উত্তাপ এখনো ক্যাম্পাসজুড়ে
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ক্যাম্পাসে চলছে উত্তেজনা ও অনিশ্চয়তা। রোববার রাতে ঘটে যাওয়া হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিভীষিকাময় অভিজ্ঞতা তুলে ধরেছেন সিটি ইউনিভার্সিটির ছাত্রী সাদিয়া আফরিন। তিনি জানান, মেয়েদের হোস্টেলের দিকে হামলা হলে ছাত্ররা মানবঢাল হয়ে রক্ষা করেন। ইংরেজি বিভাগের ছাত্রী কেয়া ফেসবুক লাইভে এসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান, এরপর ছাত্ররা হোস্টেলের সামনে জড়ো হন।
বাতিল হচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন ১০৪ জন
জুলাই সহিংসতায় আহত হিসেবে গেজেটভুক্ত ১২৭ জনের তালিকা বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এদের মধ্যে ১০৪ জনই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। এছাড়া ২৩ জনের নাম তালিকায় একাধিকবার এসেছে।
সাভারের ঘটনায় উচ্চশিক্ষা ব্যবস্থায় গভীর সংকটের সংকেত
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন সহিংসতা নয় বরং এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার নৈতিক ও সাংগঠনিক দুর্বলতার নগ্ন প্রকাশ। তুচ্ছ একটি ঘটনার সূত্র ধরে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে সহিংসতায় জড়িয়ে পড়েছে, তা আমাদের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের জন্ম দেয়।
প্রতি দুই নারীর একজন স্বামীর সহিংসতার শিকার
বাংলাদেশে প্রতি দুইজন নারীর মধ্যে একজন স্বামীর সহিংসতার শিকার হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে উঠে এসেছে, দেশের ৭৬ শতাংশ নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে জীবনসঙ্গীর সহিংসতার মুখোমুখি হয়েছেন যার মধ্যে রয়েছে শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতা, পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণ। গত এক বছরে ৪৯ শতাংশ নারী স্বামীর হাতে এমন সহিংসতার শিকার হয়েছেন।
গাজা সিটিতে হামাস ও দুঘমুশ গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৭
গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দুঘমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ সহিংসতা হিসেবে দেখা হচ্ছে।
১৪ মাসে পুলিশের ওপর ১৯৫ হামলা
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। গত ১৪ মাসে সারা দেশে পুলিশের ওপর ১৯৫টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেক ক্ষেত্রেই পুলিশ সদস্যরা মবের শিকার হয়েছেন। এসব হামলার ধরন ও বিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।
« প্রথম
আগের
পাতা 4 এর 6.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি