সর্বশেষ

হল-মার্কের কারাবন্দি এমডি তানভীর মাহমুদের মৃত্যু

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩১
হল-মার্কের কারাবন্দি এমডি তানভীর মাহমুদের মৃত্যু

ঋণ জালিয়াতির মামলায় কারাবন্দি হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তানভীর মাহমুদকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

 

তানভীর মাহমুদ যে মামলায় কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক দশক আগের। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক ২০১২ সালে রাজধানীর রমনা থানায় মামলা করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৯ জুন আদালত রায় ঘোষণা করে তানভীর মাহমুদ, তার স্ত্রী ও হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

২০১২ সালে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় হল-মার্ক গ্রুপের মালিকপক্ষ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়। এসব মামলার কয়েকটির রায় হলেও তানভীর মাহমুদ বা জেসমিন ইসলাম সেসব মামলার আসামি ছিলেন না। তাদের সাজা হয় মূলত রমনা থানায় দায়ের করা দুদকের মামলায়।

 

হল-মার্ক কেলেঙ্কারি বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে আলোচিত দুর্নীতির ঘটনায় পরিণত হয়। তানভীর মাহমুদ কারাগারে থেকেই মামলার রায় পর্যন্ত প্রায় এক যুগ কাটিয়েছেন।

 

তার মৃত্যুর পর হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার