সর্বশেষ

স্থবির যান চলাচল

তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৬:০০
তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ

জ্বালানি তেলের তীব্র সংকটে বগুড়া জেলার ৭২টি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। হঠাৎ সরবরাহ ব্যাহত হওয়ায় জেলার সড়কে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা।

 

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে পর্যাপ্ত জ্বালানি মজুদ না থাকায় একে একে পাম্পগুলো বন্ধ ঘোষণা করেন মালিকরা। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ পাম্পে ‘পেট্রোল-অকটেন শেষ’ লেখা নোটিস টাঙানো রয়েছে। অনেক জায়গায় পাম্পগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে গ্রাহকরা আগেই বুঝতে পারেন যে জ্বালানি নেই।

 

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন ধরেই ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহ কমে আসছিল। ঈদের আগের রাতে অতিরিক্ত চাপের কারণে অধিকাংশ পাম্পের মজুদ প্রায় শেষ হয়ে যায়। ঈদের দিন সকাল থেকে সংকট আরও প্রকট আকার ধারণ করে। পরদিন রোববার কিছু পাম্প সীমিত পরিসরে জ্বালানি বিক্রি করলেও সোমবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় অধিকাংশ স্টেশন।

 

বিভিন্ন পাম্পে ঘুরে দেখা গেছে, জ্বালানি সংগ্রহের আশায় আসা গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন। বগুড়া সদরের মালতিনগর এলাকার আসিফসহ অনেকেই পাম্পের সামনে অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যান।

 

রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, জ্বালানি তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় জেলার সব পাম্প কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।”

 

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিবহন ব্যবস্থা আরও বিপর্যস্ত হতে পারে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার