সর্বশেষ

ঘটনার দুইদিন পর মামলা দায়ের

এবার ময়মনসিংহে মুঘল আমলের মাজারে ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯
এবার ময়মনসিংহে মুঘল আমলের মাজারে ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েক শ বছরের পুরোনো একটি মাজারে ভাঙচুর ও মল-মূত্র নিক্ষেপের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার দুই দিন পর মাজারের খাদেম থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে চেষ্টা করা হচ্ছে।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় গৌরীপুর উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত মুঘল আমলের শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজারে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ভক্তরা মাজারে এসে ভাঙচুরের চিহ্ন দেখতে পান। মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভেতরে মানুষের মল-মূত্র ও গোবর ছড়িয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাজার প্রাঙ্গণে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা। তারা এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

 

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, “এই মাজার কত বছরের পুরোনো, তা নির্দিষ্ট করে বলা কঠিন। প্রতিদিনই ভক্তরা এখানে আসেন। এমন জঘন্য ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

 

এলাকার ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেছেন মাজারের প্রধান অংশের দেয়াল সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। তিনি বলেন, “রাতের আঁধারে কারা এই ন্যাক্কারজনক কাজ করেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”

 

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, তিনি প্রায় ৪০ বছর ধরে এই মাজারের সঙ্গে যুক্ত। তাঁর ভাষায়, “এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে শুনেছি, মুঘল সম্রাটের আমলে এই মাজার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। এই ঘটনার বিচার চাই।”

 

প্রথমে কোনো লিখিত অভিযোগ না থাকলেও শনিবার দুপুরে খাদেম মো. সাইদুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একটি অংশ ভাঙচুর করা হয়েছে এবং পলিথিনে ভরে মল-মূত্র ভেতরে নিক্ষেপ করা হয়েছে। মামলার পর তদন্ত শুরু হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

 

এ ঘটনায় স্থানীয়ভাবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার