সর্বশেষ

রাজধানীতে জ্বালানি সংকট

পাম্পে ‘তেল নেই’, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ২৩:৩৪
পাম্পে ‘তেল নেই’, ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

রাজধানী ঢাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতির কারণে অধিকাংশ ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক, অফিসগামী মানুষ এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ নাগরিকরা।

 

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেক পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লেখা নোটিস ঝুলছে। কোথাও সম্পূর্ণ বিক্রি বন্ধ, আবার কোথাও অল্প পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। যেসব পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে, সেখানে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না।

 

পাম্পমালিকদের দাবি, ঈদুল ফিতরের ছুটিতে টানা দুই দিন ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। তারা আশা করছেন, বিকেলের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে।

 

এরই মধ্যে রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক বার্তায় জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

 

ভুক্তভোগীরা অভিযোগ করছেন, পাম্প মালিকদের একটি সিন্ডিকেটের কারণে এই সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, একযোগে সব পাম্পে তেল শেষ হয়ে যাওয়ার ঘটনা স্বাভাবিক নয় এবং এর পেছনে পরিকল্পিত কোনো প্রভাব থাকতে পারে।

 

তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সংকটের মূল কারণ সরবরাহ ঘাটতি। চাহিদার তুলনায় কম তেল সরবরাহ পাওয়ায় পাম্প পরিচালনায় সমস্যা হচ্ছে। নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল আসলেও পরিবহন খরচ একই থাকায় মালিকদের আর্থিক চাপও বাড়ছে।

 

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব এবং পর্যাপ্ত নজরদারির ঘাটতির কারণে এমন সংকট বারবার তৈরি হচ্ছে। তারা মনে করেন, সরবরাহ চেইন শক্তিশালী করা এবং বাজার তদারকি বাড়ানো জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়ানো যায়।

সব খবর

আরও পড়ুন

১০ ফিলিং স্টেশনেই ‘তেল নেই’, চরম ভোগান্তিতে চালকরা

রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট ১০ ফিলিং স্টেশনেই ‘তেল নেই’, চরম ভোগান্তিতে চালকরা

ঈদে সড়কে ছিল মৃত্যুর মিছিল

পাঁচ জেলায় ২৬ প্রাণহানি ঈদে সড়কে ছিল মৃত্যুর মিছিল

ঈদে সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল

দেশজুড়ে ত্রিশের অধিক প্রাণহানি ঈদে সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা