সর্বশেষ

১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’

গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘন করে ঢাকার প্রবেশপথে মোবাইল তল্লাশি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৩০
গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘন করে ঢাকার প্রবেশপথে মোবাইল তল্লাশি

আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর প্রবেশপথে কঠোর তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকাল থেকে আমিনবাজার, আশুলিয়া, নবীনগর–চন্দ্রা মহাসড়ক ও ঢাকা-আরিচা সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। এসব জায়গায় যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগ, জাতীয় পরিচয়পত্র এমনকি মুঠোফোনের গ্যালারি পর্যন্ত তল্লাশি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ও তার ছাত্রসংগঠনের কর্মসূচিকে ঘিরে জনগণের জানমাল রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মাঠপর্যায়ে পুলিশের এই অভিযান নিয়ে মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সরেজমিনে দেখা গেছে, আমিনবাজার চেকপোস্টে ঢাকামুখী বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। সন্দেহ হলে যাত্রীদের মুঠোফোনের গ্যালারি ঘেঁটে দেখা হচ্ছে কোনো ‘সন্দেহজনক ছবি বা বার্তা’ আছে কি না। অনেক যাত্রী অভিযোগ করেছেন, এ ধরনের তল্লাশি তাঁদের ব্যক্তিগত গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ করছে।

 

রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে আওয়ামী লীগ খোঁজার নামে অভিযান চালায় পুলিশ

 

আইনজীবী ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, কোনো লিখিত নির্দেশ বা আদালতের অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ফোন, বার্তা বা ছবি তল্লাশি করা সংবিধানের ৪৩ অনুচ্ছেদের পরিপন্থী। ওই অনুচ্ছেদে নাগরিকদের ব্যক্তিগত জীবন, গোপনীয়তা ও যোগাযোগের স্বাধীনতা সুরক্ষিত থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, “নিরাপত্তার অজুহাতে যেভাবে ব্যক্তিগত ডেটা ও ছবি যাচাই করা হচ্ছে, তা নাগরিক অধিকার ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এটি এক ধরনের ডিজিটাল নজরদারি।”

 

এদিকে বুধবার রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি, তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে অধিকাংশের বিরুদ্ধে কোনো নতুন মামলা না থাকলেও তাঁদের আগের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মানবাধিকার কর্মীদের মতে, বিচারিক অনুমতি ছাড়াই ফোন তল্লাশি, হোটেল অভিযান ও নির্বিচার গ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী এবং এটি গণগ্রেপ্তারের সংস্কৃতি ফিরিয়ে আনছে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার