সর্বশেষ

টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অনিশ্চিত

পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩০
পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহ বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের। তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র দল। দেশটির প্রাথমিক টি-২০ স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে এখনো ভিসা দেয়নি ভারত।

 

ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভিসা না পাওয়া চার ক্রিকেটার হলেন— পেসার আলী খান, উইকেটকিপার-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। ভিসা জটিলতার কারণে তাদের ভারতে এসে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

পেসার আলী খান নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তিনি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ভারতীয় ভিসা না পাওয়ায় তিনি ও আরও কয়েকজন সতীর্থ বিশ্বকাপে খেলতে পারবেন কি না—তা নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি বাড়তি আলোচনার জন্ম দিয়েছে, কারণ আলী খান এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন এবং ভারতে পেশাদার ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে।

 

এ বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভিসা না দেওয়ার কারণ স্পষ্ট করা হয়নি।

 

বিশ্লেষকদের মতে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা জটিলতা শুধু যুক্তরাষ্ট্র দলের জন্য নয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর জন্যও উদ্বেগের কারণ হতে পারে। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইতালি দলে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। একইভাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এবং নেদারল্যান্ডস দলের কয়েকজন ক্রিকেটারের পারিবারিক শিকড় পাকিস্তানে।

 

এ পরিস্থিতিতে দ্রুত সমাধান না এলে বিশ্বকাপের অংশগ্রহণমূলক চরিত্র ও প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

সুপার এইটের ৮ দলের গ্রুপ ও পূর্ণ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সুপার এইটের ৮ দলের গ্রুপ ও পূর্ণ সূচি

২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না সাকিব আল হাসান

২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না সাকিব আল হাসান

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত

কিষানের ঝড়ো ব্যাটিংয়ে ৬১ রানের জয় পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত

ভারত-পাক মহারণ ২২ গজে গড়াবে আজ

কলম্বোয় উত্তেজনার মাঝে বৃষ্টির শঙ্কা ভারত-পাক মহারণ ২২ গজে গড়াবে আজ

ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলবে পাকিস্তান, নকভির বৈঠকের পর ছাড়পত্র দিল শাহবাজ সরকার

আট দিনে সিদ্ধান্ত বদল ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলবে পাকিস্তান, নকভির বৈঠকের পর ছাড়পত্র দিল শাহবাজ সরকার

বিশ্বমঞ্চে জাতীয় সংগীত বাজলো না

বিশ্বমঞ্চে জাতীয় সংগীত বাজলো না