সর্বশেষ

ঐতিহাসিক সুযোগ বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো

আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬, ০১:৫২
আইসিজেতে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ শুনানি

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গুরুত্বপূর্ণ শুনানি শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি ২০২৬। মামলার মূল শুনানিতে গাম্বিয়া ও মিয়ানমার তাদের যুক্তি ও প্রমাণ উপস্থাপন করবে। এ শুনানিকে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার পাওয়ার পথে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছে হিউম্যান রাইটস ওয়াচ, গ্লোবাল জাস্টিস সেন্টারসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

 

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের ফলে সাত লাখের বেশি মানুষ পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে ২০১৯ সালের নভেম্বরে জাতিসংঘের গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এটি ব্যক্তিগত অপরাধের বিচার নয়, বরং রাষ্ট্র হিসেবে গণহত্যার দায় নির্ধারণের মামলা।

 

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দিলেও মিয়ানমার তা মানেনি বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন, বৈষম্য ও সহিংসতা অব্যাহত রয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

 

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সাম্প্রতিক সময়ে রাখাইনে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে রোহিঙ্গারা নতুন করে সহিংসতার শিকার হচ্ছে। বিচারবহির্ভূত হত্যা, অগ্নিসংযোগ ও জোরপূর্বক নিয়োগের মতো গুরুতর অপরাধ ঘটছে।

 

এই মামলায় ১১টি দেশ গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপ করলেও তারা মৌখিক শুনানিতে অংশ নেবে না। তবে তাদের লিখিত বক্তব্যে গণহত্যার অভিপ্রায়, যৌন সহিংসতার ভূমিকা এবং রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

 

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আর্জেন্টিনার আদালতে মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজে, আইসিসি ও সার্বজনীন বিচারব্যবস্থার সব পথই কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

 

রোহিঙ্গা নেতারা মনে করছেন, এই শুনানি শুধু অতীতের অপরাধের বিচার নয়, বরং ভবিষ্যতে গণহত্যা রোধের জন্য বিশ্ববাসীর প্রতি একটি শক্ত বার্তা।

সব খবর

আরও পড়ুন

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাল্টা জবাবের হুঁশিয়ারি কাবুলের পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

অন্তত ৫৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ